,

প্রন সিজলিং রান্না করবেন যেভাবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : চিংড়ি দিয়ে যেকোনো আইটেমই রান্না করা সহজ। সুস্বাদু সব খাবার তৈরি করা যায় ঝামেলা ছাড়াই। তাই চিংড়ি খেতে ভালোবাসেন প্রায় সবাই। আজ চলুন জেনে নেই প্রন সিজলিং রান্নার সহজ রেসিপি-

উপকরণ: চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা ছাড়ানো ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ গোল করে কাটা ১ কাপ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন ছেঁচা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, স্বাদলবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মাখন ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালি: রান্না বসানোর আধা ঘন্টা আগে সিজলিং ট্রে চুলায় দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে আদা কুচি, রসুন ছেঁচা দিয়ে চিংড়ি মাছ দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে লবণ, শুকনা মরিচ, সয়াসস, লেবুর রস, চিনি, স্বাদলবণ, গোলমরিচ, টমেটো সস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। গরম সিজলিং ডিশে মাখন দিয়ে সব উপকরণ ঢেলে পরিবেশন করতে হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর