,

২০ দল নির্বাচনে যেতে চায়, সরকারের সদিচ্ছা নেই: অলি

news-image

নিউজ ডেস্ক : ২০ দলের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, আমরা নির্বাচন করতে চাই। কিন্তু ২০ দলের নির্বাচনে আসার বিষয়ে সরকারের সদিচ্ছা নেই। সরকার ও ক্ষমতাসীন দল চায় না ২০ দল নির্বাচনে আসুক।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০-দলীয় জোটের পক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অলি আহমেদ বলেন, নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ নেই। সরকারি দল ও তাদের শরিকরা বেশি সুবিধা পাচ্ছে।

২০-দলীয় জোটের নির্বাচনী কার্যক্রমে বাধা দেয়া হচ্ছে, এমন অভিযোগ করে অলি আহমেদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দেয়া সত্ত্বেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরপাকড় বন্ধ হয়নি। সারা দেশে ২০-দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

বুধবার বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের প্রতিবাদ জানিয়ে অলি আহমেদ বলেন, মনোনয়ন ফরম বিক্রির সময় একটি বৃহৎ রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা ন্যক্কারজনক। জাতীয় নির্বাচন সামনে রেখে এ ধরনের হামলা নির্বাচনের স্বাভাবিক পরিবেশের বিঘ্ন ঘটাচ্ছে।

অলি আহমেদ নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির দাবি জানিয়ে বলেন, সরকারি দল ও তাদের মিত্ররা বীরদর্পে নির্বাচনী প্রচার চালাচ্ছে। অন্যদিকে তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে। তিনি নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন না।

সংবাদ সম্মেলনে ২০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর