,

টিভি দেখে কাঁদেন কেন? জানুন…

news-image

অনলাইন ডেস্ক : আবেগ মানুষের একটি সহজাত বিষয়। কান্না সেই আবেগেরই একটি অংশ। টেলিভিশনে নাটক সিনেমা কিংবা ফিচারের কোনো লোমহর্ষক, বিয়োগান্তক ঘটনা কিংবা ভালোবাসার কোনো দুর্বল মুহূর্তে কেঁদে ফেলতে পারেন আপনিও। বিজ্ঞানী বা মনস্তাত্ত্বিকরা এ বিষয়টিকে মোটেও খারাপ কিছু হিসেবে দেখেন না। বরং একে স্বাস্থ্যকর হিবেবেই বিবেচনা করেন।

গবেষণায় দেখা গেছে, টেলিভিশনে প্রদর্শিত কোনো চরিত্রের সঙ্গে একীভূত হওয়ার বিষয়টি মোটেও অস্বাস্থ্যকর নয়। প্রকৃতপক্ষে, এটি সুস্থ মানসিক বিকাশে সহায়তা করে। এর কারণ হলো এই যে, কাল্পনিক কোনো ঘটনা বা চরিত্র আমাদের জীবন থেকে পৃথক করতে পারে না আমাদের মনস্তত্ত্ব। এই সম্পর্কই মানুষকে আবেগতাড়িত করে।

সুতরাং, ঘটনাপর্বের ভালো দিকগুলো গ্রহণ করুন এবং এর আবেগের সঙ্গে আপনিও একীভূত হয়ে যান। যে সম্পর্কের ভিত্তিতে মানুষ এমন আবেগতাড়িত হয় মনস্তাত্ত্বিকরা তাকে ‘ওয়ান ডিরেকশনাল’ বা একমুখী সম্পর্ক বলতে পছন্দ করেন।

ইউনিভার্সিটি অব ওকলাহোমায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, দীর্ঘ সময় ধরে এই একমুখী সম্পর্ক কিংবা সিনেমার চরিত্রগুলোর সঙ্গে মিশে যাওয়ার এই ঘটনা দর্শককে নৈতিকতার দিকে ধাবিত করে। এটি তার আত্মবিশ্বাসের উন্নতি ঘটায় এবং একাকিত্ব দূর করে। এটি শুধু ভক্তকে আঘাত করে না, সেও চরিত্রের সঙ্গে ভেঙে পড়ে।

চরিত্র ছাড়া অন্য কারণেও পেতে পারে কান্না

অন্য কারণেও মানুষের ভেতর তীব্র আবেগ সঞ্চারিত হয় যা থেকে আপনার কান্না পেতে পারে। যেমন মাঠে দুদল খেলোয়াড়ের মধ্যে আপনার সমর্থিত দলটি জিতে গেল। এতে চোখে ঝরতে পারে আনন্দাশ্রু। আবার আপনার সমর্থিত দল হারলে তাদের কান্না সঞ্চারিত হতে পারে আপনার ভেতরও। অর্থপূর্ণ তীব্র আবেগময় দৃশ্য উপভোগের মাধ্যমে যে কেউ হতে পারে দয়ালু ও নিঃস্বার্থ পরায়ন ব্যক্তি বিশেষ করে শিশুরা। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর