,

বিপিএল দেখতে মাঠে আসুন : আফ্রিদি

news-image

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী ৫ জানুয়ারি মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। বিপিএলের এবারের আসরে তামিম ইকবালের সঙ্গে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলবেন তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সম্প্রতি একটি ভিডিও বার্তায় পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদি বলেন, ‘আমি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে যুক্ত হতে পেরে অনেক খুশি ও উত্তেজিত। আগামী ৫ জানুয়ারী হতে শুরু হতে যাচ্ছে এবারের বিপিএল। প্লিজ, মাঠে আসুন এবং আমাদের খেলা উপভোগ করুন। আমাদের দল এবার অনেক শক্তিশালী।’

বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি। তার ভিত্তিমূল্য ছিল ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। সেই মূল্যেই আফ্রিদিকে দলে নিয়েছে কুমিল্লা।

গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আফ্রিদি। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন তিনি। পিএসএল, পিসিএল, এপিএল, সিপিএল, বিগ ব্যাশ, বিপিএল মাতিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী ক্রিকেটার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স

দেশি ক্রিকেটার: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাইফউদ্দিন, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান মিরাজ, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান শুভ ও সনজিত সাহা।

বিদেশি ক্রিকেটার: শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস, ওয়াকার সালমাখেইল ও আমের ইয়াসিন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের