,

ঐক্যফ্রন্টের রোডমার্চ স্থগিত

news-image

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বঘোষিত রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে।বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবীর খান এই তথ্য জানিয়েছেন। তবে কী কারণে রোডমার্চ কর্মসূচি স্থগিত করা হয়েছে- তা জানাতে পারেননি তিনি।এদিকে গণফোরামের শীর্ষ নেতারা জানাচ্ছেন, রাজনৈতিক কারণে রোডমার্চ স্থগিত করা হলেও রাজশাহীতে সমাবেশ হবে।

এদিন গণফোরামের নেতারা জানান, আমাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। রোডমার্চ থেকে পথে পথে যে গণসংযোগ কর্মসূচি ছিল, সেটা হবে না। তবে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা রাজশাহীতে সমাবেশ করবেন।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৭ দফা দাবি ও ১১ দফা লক্ষ্য আদায়ে মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৮ নভেম্বর রাজশাহীর উদ্দেশে রোডমার্চ এবং ৯ নভেম্বর সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের এর পরের কর্মসূচি হলো, খুলনায় জনসভা। তারপরও দাবি না মানলে নির্বাচন কমিশন অভিমুখে লংমার্চ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের