,

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ নির্ধারণ

news-image

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে সম্মিলিত জাতীয় জোটের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি একথা বলেন।জোট নেতাদের স্বাগত জানিয়ে সিইসি বলেন, ‘আপনারা জানেন, আমরা এর আগেও সংসদ নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের সঙ্গে বৈঠক করেছি। আমাদের সকল প্রস্তুতি রয়েছে। আশাকরি, বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।’এরপর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সবাইকে উদ্দ্যেশ করে বলেন, ‘এখানে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ উপস্থিত আছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য আশাকরি একটি ফলপ্রসু আলোচনা হবে।

এরপর সচিব সবাইকে তার পরিচিতি দিয়ে বক্তব্য রাখার অনুরোধ জানান। বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে রয়েছেন- জাপার কো চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ সাত্তার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, প্রফেসর দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহেদুর রহমান টেপা, মুজিবুল হক চুন্নু, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, মশিউর রহমান রাঙ্গা, শফিকুল ইসলাম সেন্টু, ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব অধ্যাপক এমএ মোমেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জাতয়ী ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক এবং চেয়ারম্যান বিএনএ সেকেন্দার আলী মনি।

এছাড়া চার নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন।সংবিধান অনুযায়ী, ২৮ জানুয়ারির মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল দিয়ে ২০ ডিসেম্বরের দিকে ভোটগ্রহণের পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর