,

বিষধর সাপের সঙ্গে কুকুরের লড়াইয়ের ভিডিও ভাইরাল

news-image

অনলাইন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় সাপ ও কুকুরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ৯ বছরের একটি কুকুর লড়াই করছে ইস্টার্ন ব্রাউন সাপের সঙ্গে। এই সাপটি বিশ্বের অন্যতম বিষধর সাপগুলির মধ্যে একটি। তেরেসা বার্নডেন নামের এক অস্ট্রেলিয়ান নারী এই ভিডিওটি শেয়ার করেছেন। কুকুরটি তাঁর পোষ্য চার্ডি। তিনি আসলে ভিডিও প্রকাশের মাধ্যমে বুঝাতে চেয়েছেন তার পোষ্যটি কী বীর বিক্রমে তাঁর বাড়ি পাহারা দিচ্ছে।

ভিডিও থেকে অনুমান করা যায়, আসলে কুকুরটির মূল উদ্দেশ্যই ছিল সাপটি যাতে বাড়ির ভিতর ঢুকতে না পারে। একবার সাপটি দরজার দিকে এগিয়ে যাচ্ছে তো আর একবার চার্ডি সাপটিকে টেনে আনছে মুখে করে। দু’জনেই উল্টে পাল্টে যাচ্ছে সারা উঠান জুড়ে। কেউই হারবার পাত্র নয়। শেষ পর্যন্ত অবশ্য সাপটিকে উঠানের বাইরে ফেলে দিতে সফল হয় চার্ডি। সাপ-কুকুরের লড়াইয়ে জয়ী হয় কুকুরই।

তবে এই সিসিটিভি ফুটেজ দেখার পর কুকুরটিকে তেরেসা চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলেন। তাকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপাতত চার্ডি চিকিৎসাধীন।

https://www.facebook.com/abcadelaide/videos/1978788695492624/?t=0

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের