,

সামরিক মহড়ায় শত্রুর ড্রোন বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা করল ইরান

news-image

অনলাইন ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সর্বশেষ অস্ত্র ও সরঞ্জাম নিয়ে বার্ষিক মহড়া শুরু করেছে। গত সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ার মাধ্যমে শত্রুদের নানা ধরনের হুমকির মোকাবেলায় ইরানি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা যাচাই করা হবে।

জানা গেছে, মহড়ায় যৌথভাবে অংশ নিচ্ছে খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশন এবং ইরানের বিমান বাহিনী। ইরানের সামরিক বাহিনীর উপ সমন্বয়কারী কমান্ডার হাবিবুল্লাহ সাইয়্যারি জানান, এবারের মহড়া চলবে দেশের উত্তর, পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলে এবং মহড়ার আওতায় থাকবে পাঁচ লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে।

তিনি আরও জানান, মহড়ায় যত রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা করা হবে তার সবই ইরানি বিশেষজ্ঞদের তৈরি। ইরান যে ধরনের হুমকি অনুভব করে সে অনুযায়ী অস্ত্র তৈরি ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, মহড়ার প্রথম দিনে ইরান সফলতার সঙ্গে খোরদাদ-৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। ইরানের আইআরজিসি এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে। এই ব্যবস্থা থেকে একসঙ্গে চারটি লক্ষ্যবস্তুকে বাঁধা দিতে পারে এবং আটটি ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে।

অন্যদিক, মহড়ার প্রথম দিনে সেরাজ বিমান বিধ্বংসী কামানের পরীক্ষা চালানো হয়েছে। এই কামানের সঙ্গে রাডার ও নতুন ধরনের অপটিক্যাল টার্গেট অ্যাকুয়ারমেন্ট সিস্টেম রয়েছে যা দিয়ে শত্রুর ড্রোন ও উড়ন্ত ছোট ছোট লক্ষ্যবস্তু ধ্বংস করা সম্ভব।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর