,

সম্পন্ন হলো আজিজুল হাকিমের মেয়ের বিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : আজিজুল হাকিমের মেয়ে নাযাহ’র বিয়ে সম্পন্ন হয়েছে। নাযাহর বরের নাম নাফিজ ফুয়াদ শুভ। ১ নভেম্বর মোহাম্মদপুরে আজিজুল হাকিমের বাড়িতেই নাযাহর বিয়ের কাবিন হয়েছে। এরপর ৪ নভেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বজনদের পাশপাশি শোবিজ তারকাদের ঢল নামে।

শুভ একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন। আর নাযাহ ঢাকা কমার্স কলেজের বিবিএর শেষ বর্ষের ছাত্রী।

৭ সেপ্টেম্বর ঘরোয়া আয়োজনে বরের বাড়িতে বরের বাগদান অনুষ্ঠিত হয়। আর ১২ সেপ্টেম্বর আজিজুল হাকিমের বাড়িতে কনের বাগদান অনুষ্ঠিত হয়। এরপর ১ নভেম্বর তাদের কাবিন হয়। টানা তিন দিন গায়েহলুদের অনুষ্ঠান হয় পুবাইলের একটি রিসোর্টে।

এরপর ৪ নভেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আজিজুল হাকিম ও জিনাত হাকিম পরিবারের পক্ষ থেকে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আগামীকাল ৭ নভেম্বর বরের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে নাযাহ ও শুভর বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান।

ট্রাস্ট মিলনায়তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারানা হালিম, বিজরী বরকতুল্লাহ, ইন্তেখাব দিনার, তানভিন সুইটি, দীপা খন্দকার, রুনা খান, শারমিন শীলা, মৌ, মৌসুমী নাগ, বাঁধন, কানিজ আলমাস খান, স্বপ্নিল সজিবসহ অনেকেই।

আজিজুল হাকিম বলেন, আনন্দের সংবাদ এটা। নাযাহ ও শুভ দুজনের পছন্দমতেই বিয়ে হচ্ছে দুই পরিবারের সম্মতিতে। তাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থী, তারা যেন সুখী হয়। শুভর পরিবার এবং আমাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক তৈরি হয়েছে। এটা যেন অব্যাহত থাকে।

তিনি আরো বলেন, নাযাহ ও শুভ পূর্বপরিচিত। উভয়ের পছন্দে এই বিয়ে সম্পন্ন হয়। দুজনের ভালোলাগার বিষয়টি তারা আমাদের পরিবারকে জানায়। পরিবারও তাদের সম্পর্ক মেনে নিয়ে বিয়েতে মত দেয়। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে নাযাহ-শুভ’র বাগদান সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর