,

রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে বদরুদ্দোজা চৌধুরীর চিঠি

news-image

নিউজ ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সময় চেয়ে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ মঙ্গলবার সকাল ১০টায় রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে বি চৌধুরীর চিঠিটি পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। এ বিষয়টি নিশ্চিত করেছেন বি চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম ।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার (রাষ্ট্রপতির) সঙ্গে আলোচনা করতে আগ্রহী। সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সেই হিসাবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

চিঠিতে আগামী ৭ নভেম্বরের মধ্যে আলোচনার জন্য সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বি চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের