,

যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরকে পেছনে ফেলে মালয়েশিয়ায় সম্পদ কেনায় তৃতীয় বাংলাদেশিরা

news-image

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও ইরানের মত ধনী দেশের নাগরিকদের পেছনে ফেলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সেকেন্ড হোমের আওতায় সম্পত্তি কেনায় তৃতীয় অবস্থানে বাংলাদেশিরা।

তালিকায় চীন ও বৃটেনের নাগরিকরা রয়েছেন যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

মালয়েশিয়ার স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রী দাতুক রাজা কামারুল বাহরিন দেশটির জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য তুলে ধরেছেন।

২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যকার সময় থেকে নেয়া তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে মালয়েশিয়ার পর্যটন ও সংস্কৃতি মন্ত্রণালয়।

এতে দেখা গেছে, ২০০৭ সালের পর থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৪৯৯টি ইউনিট সেকেন্ড হোম প্রকল্পের আওতায় বিক্রি হয়। এর মধ্যে চীনের নাগরিকরা কিনেছেন সবথেকে বেশি ১,৬৬৪টি। যুক্তরাজ্যের নাগরিকরা কিনেছেন ৩৫৭ ইউনিট, বাংলাদেশিরা কিনেছেন তৃতীয় সর্বোচ্চ ২৫০ ইউনিট।

তালিকায় প্রথম দশে রয়েছে যথাক্রমে ইরান (২১৭ ইউনিট), জাপান (২০৮), পাকিস্তান (১৯২), সিঙ্গাপুর (১৭৫), অস্ট্রেলিয়া (১৪৭), দক্ষিণ কোরিয়া (১২৭) ও যুক্তরাষ্ট্র (১১৫)।

এছাড়া অন্যান্য দেশের নাগরিকরা কিনেছেন ১,০৪৭টি ইউনিট।

২০০২ সালে প্রথম মালয়েশিয়ায় সেকেন্ড হোম প্রকল্প চালু হয়। এরপর থেকে বাংলাদেশিদের মধ্যে এই প্রকল্পের আওতায় বিনিয়োগের মাত্রা বেড়েই চলেছে।

বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়া টাকার উৎস নিয়ে প্রশ্ন না করায় অনেক বাংলাদেশি এই সুযোগ নিচ্ছেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম নিয়ে আলোচনা এর আগেও বাংলাদেশে হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা