,

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আজ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কেমন দেশ পরিচালনা করেছেন তার মূল্যায়ন হবে।

বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’র তথ্য মতে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া দুই মধ্যবর্তী নির্বাচনেই ডেমোক্র্যাট দল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে আসন হারায়।

মঙ্গলবারের নির্বাচনে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ সব আসনে (৪৩৫) নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ২৩৫ আসনে প্রতিনিধিত্ব করছে। ডেমোক্র্যাট দলের আছে ১৯৩টি। এটির নিয়ন্ত্রণ পেতে কোনও দলকে ২১৮টি আসনে জিততে হয়।

সিনেটের আসন সংখ্যা ১০০টি। বর্তমান সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫১টি। আর ডেমোক্র্যাটদের ৪৭টি। বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডোনাল্ড ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই তিনি একের পর এক বিল সহজে পাস করিয়ে নিতে পেরেছেন।

এই নির্বাচনের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের পক্ষে আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর সিনেটে রিপাবলিকানদের আসন আরও বাড়বে বলে তাদের ধারণা। কারণ, ১০০ আসনের সিনেটে মাত্র ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

এর মধ্যে ২৪টি আসনই ডেমোক্র্যাটদের দখলে আছে। ফলে রিপাবলিকানদের দখলে থাকা মাত্র নয়টি আসনে মঙ্গলবার ভোট হবে। সেক্ষেত্রে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কিছু আসন এবার বাগিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।সূত্র: ডয়চে ভেলে

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর