,

মূত্রথলী সুস্থ রাখতে যা করবেন

news-image

লাইফস্টাইল ডেস্ক : কিডনি থেকে প্রস্রাব এসে যেখানে জমা হয় সেটাই হলো মূত্রথলী। কয়েকটি কারণে আপনার মূত্রথলী ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে প্রস্রাব করতে গেলে ব্যথা হতে পারে। তবে কিছু বিষয় মেনে চললে মূত্রথলী সুস্থ থাকবে। দেখে নিন সেরকম কয়েকটি অভ্যাস-

সম্পূর্ণ প্রস্রাব নিশ্চিত করুন
প্রতিবার সম্পূর্ণ প্রস্রাব হলো কিনা সেটা নিশ্চিত করতে হবে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা খুবই জরুরি। তা না হলে মূত্রথলীতে সংক্রমণ দেখা দিতে পারে। এছাড়া বাসার বাইরে অপরিচিত স্থানে প্রস্রাব করার ক্ষেত্রেও নারীদের সতেচন থাকতে হবে। কারণ অপরিষ্কার টয়লেট থেকে মূত্রথলী থেকে ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে।

কম অ্যালকোহল
মূত্রথলী সুস্থ রাখার জন্য অ্যালকোহল গ্রহণের অভ্যাস কমাতে হবে। এছাড়া কফি পানের পরিমাণও কমাতে হবে। হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালকোহল, চা এবং কফি মূত্রথলীর স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করে।

সঠিক খাবার খাওয়া
মূত্রথলীকে সুস্থ রাখতে সঠিক খাবার প্রয়োজন। এজন্য কিছু খাবার অবশ্যই বাদ দিতে হবে। তেমনই একটি খাবার হলো চকলেট। চকলেট আপনার খুব প্রিয় হলেও স্বাস্থ্যের কথা ভেবে এটা এড়িয়ে চলুন। এছাড়া মূত্রথলীকে সুস্থ রাখতে টমেটো ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে।

ধূমপান না করা
ধূমপানের কারণে মূত্রথলীতে ক্যানসার হতে পারে। এজন্য শরীরের এ অংশটিকে সুস্থ রাখতে ধূমপান বা যেকোনও ধরনের মাদক গ্রহণ থেকে বিরত থাকুন।সূত্র: হিন্দুস্থান টাইমস

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী