,

অবশেষে বাদ পড়লেন নানা পাটেকার!

news-image

বিনোদন ডেস্ক।। যৌন হেনস্থার অভিযোগে এবার ‘হাউজফুল ৪’ ছবি থেকে ছিটকে পড়লেন নানা পাটেকার। ছবিতে তার জায়গায় নিয়ে আসা হচ্ছে ‘বাহুবলী’ অভিনেতা রানা দাগগুবতীকে। তনুশ্রী দত্ত বিতর্কের জেরেই তাকে বাদ দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই বলিউডে জোর জল্পনা শুরু হয়েছে।

এর আগে ‘হাউজফুল ৪’ ছবির সাবেক পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে অভিযোগ করেন চার নারী। এ সময় এক টুইটে ছবির অভিনেতা অক্ষয় কুমার জানান, যাদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে, যতক্ষণ না পর্যন্ত আদালত থেকে তাদের ক্লিনচিট দেওয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে কাজ করবেন না তিনি। এরপরই ছবি থেকে সরে দাঁড়ান সাজিদ খান।
এদিকে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘হাউজফুল ৪’ এর নতুন মুখ রানা জানান,তামিল সিনেমা জগৎ থেকে বেরিয়ে অন্য কাজ করার জন্য সব সময় উৎত্সুক তিনি। শুধু তাই নয়, অক্ষয় কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে তিনি খুশি।

প্রসঙ্গত, #মিটু ঝড়ে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করার পর তনুশ্রীর পাশে দাঁড়ান অক্ষয়-পত্নী টুইঙ্কেল খান্না। কিন্তু, এতো কিছুর পরও অক্ষয় কুমার কেন নানার সঙ্গে কাজ করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তনুশ্রী। যদিও এ বিষয়ে পাল্টা মুখ খোলেননি নানা।
এদিকে নানা পাঠেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর একের পর এক বিতর্কের মুখে পড়তে হয় তনুশ্রী দত্তকে। কখনো রাখি সাওয়ান্তের কড়া মন্তব্যে আবার কখনও সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের কাটতিতে অস্বস্তির মধ্যে পড়েন বাঙালি অভিনেত্রী। আর তার জেরেই শেষ পর্যন্ত বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে থাকার সিদ্ধান্ত নেন তনুশ্রী।
এই মুহূর্তে তনুশ্রী পুনেতে আছেন। আর সেখানেই যোগ, ধ্যানের মাধ্যমে মনসংযোগ করার চেষ্টা করছেন। শুধু সোশ্যাল মিডিয়া তো নয়ই, এই মুহূর্তে নিজের মোবাইল ফোনের কাছ থেকেও দূরে সরে রয়েছেন তনুশ্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের