,

ঘরোয়া ৩ উপায় মাছ থেকে ফরমালিন সরানোর

news-image

ডেস্ক রিপোর্ট।। মাছকে দীর্ঘ দিন টাটকা রাখতে যথেচ্ছ পরিমাণে মেশানো হচ্ছে ফরমালিন। সাধারণ রুই-কাতলা থেকে চালানি চিংড়ি সবেতেই মিশছে এই রাসায়নিক। আর এর হাত ধরেই শরীরে প্রবেশ করছে বিষ।

বাজার থেকে কিনে আনছেন টাটকা মাছ। কিন্তু তা খেয়েও অসুস্থ হচ্ছে শরীর! এমনটা কি প্রায়ই হয়? তাহলে বুঝবেন আপনার কিনে আনা মাছ যতটা টাটকা দেখায়, আসলে তা নয়। এই বিষাক্ত রাসায়নিক শরীরকে প্রতিদিন বিষাক্ত করছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, এই রাসায়নিকের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে আমাদের দেহে ৷ তবে ভয় পাবেন না, ক্ষতিকারক রাসায়নিকের ব্যবহার রুখতে না পারলেও, কিছু সহজ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই এই ফরমালিনের হাত থেকে মুক্তি পাবেন।

আসলে এক একটি মাছে যে পরিমাণ ফরমালিন মেশে তাতে এক দিনেই হয়তো অনেকটা ক্ষতি হয় না, কিন্তু দিনের পর দিন ওই মাছ খেতে খেতে বিপদ আসতে বাধ্য। তাই দেখে নিন কিভাবে ঘরোয়া উপায়ে সরিয়ে ফেলবেন তা।

১. মাছ কিনে এনে খুব ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন সেই মাছ। এর পর প্রায় এক ঘণ্টা তাকে ভিজিয়ে রাখুন সেই পানিতেই। ঠাণ্ডা পানির প্রভাবে মাছের শরীরের ফরমালিন কিছুটা বেরিয়ে যায়।

২. এর পর লবণ পানি তৈরি করে তাতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখুন মাছ। লবণ মাছের শরীরের ক্ষতিকর রাসায়নিককে সহজেই বের করে আনে।

৩. এই দুই প্রক্রিয়া অবলম্বন করলেই ফরমালিন অনেকটাই সরে যায়। তবে আরও ভাল ফল পেতে প্রথমেই চাল ধোয়া পানি দিয়ে ধুয়ে নিন মাছ। তার পর সাধারণ পানিতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এতে সহজেই ফরমালিন সরে যাবে। উৎস : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের