,

চিলির জাতীয় দলের ক্রিকেটার, কে এই বাংলাদেশি?

news-image

ল্যাটিন আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের দেশ চিলি। পুরো দেশজুড়ে মাত্র ৫০-৬০ জন বাংলাদেশির বসবাস। তাদেরই একজন শোয়েব গাজী। যিনি আপন প্রতিভা ও যোগ্যতায় এখন চিলির জাতীয় ক্রিকেটের এক পরিচিত নাম। ২০১৬ সালে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ব্রাজিলের বিপক্ষে চিলির জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই ফাস্ট মিডিয়াম পেসারের। শুধু কী তাই? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সহযোগী সদস্য দেশ চিলির জাতীয় ক্রিকেট লিগও মাতিয়েছেন শোয়েব।

চিলির হয়ে মাঠ মাতানো এই ক্রিকেটার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে জন্ম গ্রহন করেন। বাবা মরহুম মাহাবুব রাব্বানি ছিলেন রামগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। গ্রামে শৈশবের সোনালী দিনগুলোতে ক্রিকেটের প্রতি আসক্তি। স্থানীয় মাদ্রাসায় পড়ার সময় ২০০২ সালে বিকেএসপির অধীনে লক্ষীপুরে অনূর্ধ্ব-১৬ প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন। দাখিল পাশের পর পড়াশোনার জন্য ঢাকায় চলে আসা। যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত থেকে আলিম পাশ করার পর এরপর ধানমন্ডির স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে বিবিএ সম্পন্ন করেন শোয়েব গাজী। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্প্যানিশ ভাষায় ডিপ্লোমা নিয়ে ২০১৫ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান সুদূর চিলিতে।

শুরুটা একদিনে হয়নি তার। কয়েকটি স্তরে পার করে সুযোগ পেয়েছেন জাতীয় দলে। জাতীয় লিগে ধারাবাহিক সাফল্যের পর ২০১৬ সালেই শোয়েব গাজীর ডাক আসে চিলি জাতীয় দলের হয়ে খেলার। ঐ বছর নভেম্বরে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে আইসিসি’র আরেক সহযোগী সদস্য দেশ স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে চিলির হয়ে মাঠে নামেন তিনি। ব্রাজিলকে হারিয়ে শুভ সূচনা করে চিলি। পরে মেক্সিকো, পেরু ও কলম্বিয়াকে হারায় চিলি। আর্জেন্টিনার সাথে গ্রুপ ম্যাচে হেরে গেলেও ফাইনালে আর্জেন্টিনাকেই হারিয়ে শিরোপা ঘরে তোলে শোয়েব গাজীর চিলি। ল্যাটিন আমেরিকার ক্রিকেট ইতিহাসে লেখা হয়ে যায় শোয়েব গাজীর নাম, সেই সাথে লাল-সবুজের বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর