,

কখন গণভবনের উদ্দেশে রওয়ানা হবেন ঐকফ্রন্ট নেতারা?

news-image

গণভবনে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) একাদশ সংসদ নির্বাচন নিয়ে সংলাপে বসতে যাচ্ছে। নির্বাচনকালীন সরকার ও ঐক্যফ্রন্টের ৭ দফা দাবিসহ আরও নানা বিষয়ে আলাপ হবার কথা রয়েছে সেখানে।ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বার থেকে বিকাল ৫টার দিকে গণভবনের উদ্দেশে রওয়ানা দেবেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা।

আজ বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪ দলীয় নেতাদের সঙ্গে সংলাপে বসবেন ঐক্যফ্রন্ট নেতারা।দলীয় সূত্র জানিয়েছে, ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সন্ধ্যা ৭টার আগেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পৌঁছাবেন।

এ বিষয়ে গণফোরাম নেতা রফিকুল ইসলাম পথিক গণমাধ্যমকে জানান, আমি যত দূর জানি সবাই মতিঝিলে ড. কামাল হোসেন স্যারের চেম্বারে এক হয়ে সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন। বলেন, গণফোরামের এই নেতা।সূত্রে জানা গেছে, এদিন ঐক্যফ্রন্টের অন্যান্য নেতাদের মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জেএসডি আসম আব্দুর রব, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো: মনসুর সহ সবাই বিকাল ৪টার মধ্যে মতিঝিলের ড. কামাল হোসেনের চেম্বারে উপস্থিত হওয়ার কথা রয়েছে।

এ ব্যাপারে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে একটি অনুষ্ঠান শেষ করে মহানগর নাট্যমঞ্চে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। এরপর তিনি নাট্যমঞ্চের গণঅনশন কর্মসূচিতে বক্তব্য দেবেন। পরে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে একটি অনুষ্ঠানে যাবেন ফখরুল ইসলাম আলমগী। সেখান থেকে গণভবনের উদ্দেশে রওয়ানা করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

সূত্র: বিডি২৪লাইভ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের