,

জেএসসি পরীক্ষা শুরু আজ

news-image

নিউজ ডেস্ক : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হচ্ছে।

পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের প্রবেশ করার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়, পরীক্ষাকেন্দ্রে আগেই একাধিক প্রশ্ন সেট পাঠানো হবে। তবে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করে প্রশ্নপত্রের খাম খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এবার সারা দেশে জেএসসিতে ২৯ হাজার ৬৭৭ বিদ্যালয়ের ২২ লাখ ৬৭ হাজার ৩৪৩ এবং জেডিসিতে চার লাখ দুই হাজার ৯৯০ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ ছাড়া ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় অনিয়মিত দুই লাখ ৪৬ হাজার ৩৫৩ এবং জেডিসির ৩৪ হাজার ২৫১ পরীক্ষার্থী অংশ নেবে।

গত বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এবার দুই লাখ এক হাজার ৫১৩ পরীক্ষার্থী বেড়েছে। শ্রবণপ্রতিবন্ধীসহ অন্যান্য প্রতিবন্ধী পরীক্ষার্থীর জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী, সেরিব্রাল পলসিজনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই, তাদের জন্য শ্রুতি লেখকের সুযোগ রাখা হয়েছে।

সারা দেশে দুই হাজার ৯০৩ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত বছর কেন্দ্রের সংখ্যা ছিল দুই হাজার ৮৩৪টি। সেই হিসাবে এবার ৬৯ কেন্দ্র বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া এবার দেশের বাইরে ৯ কেন্দ্রে ৫৭৮ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এদিকে প্রতিবারের মতো এবারও পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে অনলাইনে সক্রিয় হয়েছে একাধিক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে এসব গ্রুপ থেকে অল্প টাকায় জেএসসি ও জেডিসির প্রশ্ন দেয়ার কথা বলে প্রলুব্ধের চেষ্টা করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। যদিও শিক্ষা মন্ত্রণালয় বলছে- প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই।যুগান্তর

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর