,

কোথায়, কবে থেকে শুরু হল ‘হ্যালোউইন’ উদযাপন?

news-image

অনলাইন ডেস্ক : গতকাল মঙ্গলবার ছিল হ্যালোউইন। প্রতি বছর ৩১ অক্টোবর সারা বিশ্বে খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিন পূর্ব পুরুষদের স্মরণ করে উদযাপন করেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে স্থানীয় সংস্কৃতি অনুযায়ী বদলে যায় হ্যালোউইন পালনের রীতি। কোথায়, কবে থেকে শুরু হল হ্যালোউইন উদযাপন? জেনে নিন, সেই ইতিহাস-

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, এবং উত্তর ফ্রান্সে প্রাচীন কেল্টিক উত্সব হিসেবে শুরু হ্যালোউইনের। কেল্টিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম দিন ১ নভেম্বর। এই অঞ্চলের প্রাচীন বাসিন্দারা মনে করতেন, ১ নভেম্বরের আগের রাতে মানে ৩১ অক্টোবর রাতে জীবিতের সঙ্গে মৃতরা দেখা করেন। ওই দিন জাগতিক সব কিছুর সঙ্গে ভৌতিক দুনিয়া মিলে মিশে একাকার হয়ে যায়। ষোড়শ শতকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের অধিবাসীরা ভূতুরে পোশাকে প্রতিবেশীদের দরজায় গিয়ে গান বা কবিতা শোনানোর বিনিময়ে খাবার চাইতো।

অষ্টম শতাব্দীতে পোপ জর্জ থ্রি (৩) ১ নভেম্বর দিনটিকে জীবিত ও মৃতদের দিন হিসেবে ঘোষণা করেন। ১ নভেম্বরকে বলা হয় ‘অল সেন্টস ডে’। তার ঠিক আগের দিন সন্ধ্যাবেলাকে বলা হয় ‘অল হ্যালো’স ইভ’ যা পরবর্তীকালে হ্যালোউইন নামেই পরিচিত হয় সারা দুনিয়ায়। উনিশ শতক থেকে ব্যাপক হারে অভিবাসনের পর মার্কিন যুক্তরাষ্ট্রেও পালিত হতে থাকে হ্যালোউইন।

ইতিহাসবীদদের মতে, ষোড়শ শতকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলসের অধিবাসীরা অতৃপ্ত আত্মা দূরীকরণে টারনিপের ব্যবহার করতেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে টারনিপ চাষ হয় না। কিন্তু উনিশ শতক থেকে মার্কিন মুলুকেও ব্যাপক হারে পালিত হতে থাকে হ্যালোউইন। তাই অভিবাসনের পর আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের অধিবাসীরা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর হ্যালোউইনে টারনিপের বদলে কুমড়া ব্যবহার করতে শুরু করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের