,

ক্যান্সারের মরণ কামড়ের পর কেমন আছেন সোনালি বেন্দ্রে?

news-image

বিনোদন ডেস্ক : মারণ রোগে ক্যান্সারে আক্রান্ত তিনি। কিন্তু ক্যান্সার যাতে কোনভাবে জীবনের উপর থাবা বসাতে না পারে, তার জন্য চিকিত্সা করাতে দ্রুত মার্কিন মুলুকে পাড়ি দেন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। এরপর নিউ ইয়র্কে শুরু হয় সোনালির চিকিত্সা। স্বামী গোল্ডি বেহলের সঙ্গে নিউ ইয়র্কে থেকে আপাতত নিজের সেই চিকিত্সাই করাচ্ছেন সোনালি।

বলিউড অভিনেত্রীর শরীর কেমন আছে, সেই খোঁজ খবর নিতে কখনও সোনালির বাড়িতে হাজির হন হৃত্বিক রোশনের সাবেক স্ত্রী সুজান খান, আবার কখনও প্রিয়াঙ্কা চোপড়া। আবার কখনও অসুস্থ ঋষি কাপুরকে দেখতে তার ফ্ল্যাটে ছুটে যান সোনালি। আবার কখনও প্রিয়াঙ্কা চোপড়ার পার্টিতে হাজির হন তিনি। সবকিছু মিলিয়ে মারণ রোগ শরীরে থাবা বসলেও, কখনও ভেঙে পড়ে দেখা যায়নি বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রীকে।

আর এবার সোনালিকে দেখতে তার নিউ ইয়র্কের ফ্ল্যাটে হাজির হন নম্রতা শিরোদকর। সম্প্রতি স্বামী মহেশ, ছেলে গৌতম এবং মেয়ে সিতারাকে নিয়ে নিউ ইয়র্কে যান নম্রতা। মার্কিন মুলুকে ছুটি কাটাতে গিয়ে সোনালিকে দেখতে যান নম্রতা। সেখানে সোনালির স্বামী গোল্ডি বেহলের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা হয় নম্রতার।

এরপরই বলিউড অভিনেত্রী নম্রতা জানান, সোনালি বেন্দ্রে অপাতত সুস্থ। খুব শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তিনি। সোনালি যেভাবে শক্ত মন নিয়ে মরণ রোগের সঙ্গে লড়াই চালাচ্ছেন, তা সত্যিই প্রশংসা করার মত। তার সেই মনের জোরই সকল কিছুকে পিছনে ফেলে, জীবনে এগিয়ে নিয়ে গেছে তাকে। শিগগিরই সোনালি দেশে ফিরবেন এবং স্বাভাবিক জীবনযাপন করবেন বলেও জানান তার বন্ধু নম্রতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের