,

গাঁজাকে ওষুধ হিসেবে বৈধতা দিচ্ছে থাইল্যান্ড

news-image

অনলাইন ডেস্ক : গাঁজাকে ওষুধ হিসেবে ব্যবহারের বৈধতা দিচ্ছে এশিয়া দেশ থাইল্যান্ড। এর মাধ্যমে দেশটি হাজার কোটি টাকার শিল্প গড়ে তুলবে বলে আশা করছেন তারা। বুধবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে অবশ্য কানাডা, অস্ট্রেলিয়া, ইসরাইলসহ মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেক অঞ্চলে গাঁজাকে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহারের পদক্ষেপ নেওয়া হয়। বলা হচ্ছে, এশিয়ার মধ্যে থাইল্যান্ডই প্রথম দেশ, যারা এ রকম পদক্ষেপ নিয়েছে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্রান্ড ভিউ রিসার্চ বলছে, ২০২৫ সালের মধ্যে এর মাধ্যমে দেশটি আনুমানিক পাঁচ হাজার ৫৮০ কোটি মার্কিন ডলার আয় করতে পারবে।

প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ক একটি খসড়া বিল দেশটির সামরিক বাহিনীর জাতীয় আইনী অ্যাসেম্বলি’তে (এনএলএ) পাঠানো হয়েছে। এ ব্যাপারে এনএলএ-এর জনস্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জেত সিরাথরানন বলেন, আমরা বিলটি স্পিকারের কাছে পাঠিয়েছি। তিনি আরও বলেন, এটি শুধু চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হবে। আনন্দ বিনোদনের জন্য ব্যবহার বৈধ হবে না।

তিনি বলেন, আমরা এটা করছি, কারণ এটা থাই জনগোষ্ঠীর জন্য দারুণ সুযোগ। বিশ্বের সব থেকে ভালো গাঁজা এখানেই পাওয়া যায়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের