,

লর্ডস-ইডেনের আদলে সিলেটে বাজবে ‘ঘণ্টা’

news-image

সিলেট প্রতিনিধি : টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। আগামী শনিবার এখানে মাঠে নামছে বাংলাদেশ ও সফরকারী জিম্বাবুয়ে। এর মধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু করছে স্টেডিয়ামটি।

সিলেটের অভিষেক এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে বিভাগীয় ক্রীড়া সংস্থা করছে নানা আয়োজন। তার মধ্যে ‘বেল’ বা ‘ঘণ্টা’ অন্যতম। ম্যাচের দিন এই ঘণ্টা বাজিয়েই শুরু হবে মাঠের লড়াই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম নাদেল জানান, অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে বেল (ঘণ্টা) আনা হয়েছে। এই বেল বাজিয়ে ম্যাচ রেফারি ম্যাচ শুরু করবেন।

‘ঘণ্টা’ বাজিয়ে ম্যাচ শুরু ক্রিকেটের ঐতিহ্যের সাথে জড়িয়ে গেছে। ইংল্যান্ডের বিখ্যাত লর্ডসে টেস্ট ম্যাচ শুরু হয় ঘণ্টা বাজিয়ে। ২০০৭ সাল থেকে এই প্রচলন শুরু হয়। আন্তর্জাতিক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক কিংবা বিখ্যাত কোন ব্যক্তি ঘণ্টা বাজানোর সম্মানসূচক দায়িত্ব পান।

ভারতের বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেনেও এরকম ঘণ্টা রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের