,

স্বস্তি পেল রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে অমন লজ্জাজনক হার। এরপর কোচ লোপেতেগির বরখাস্তের ঘটনা। এসবের পর একটা জয়ই পারত রিয়াল মাদ্রিদকে স্বস্তি দিতে। রিয়াল সেই স্বস্তির জয় অবশ্য পেয়েছে।

হোক ছোট দল। তবু তো জয়। কোপা দেল রেতে মেলিলার বিপক্ষে ৪-০ গোলের বিশাল জয়ে রিয়াল শিবিরে স্বস্তির বাতাস বইছে নিশ্চয়। লোপেতেগির বিদায়ের পর সোলারির প্রথম পরীক্ষা এটি। সোলারি একাদশ সাজালেন মডরিচ, ইসকো, বেলদের বাইরে রেখেই। চোটের কারণে দলে ছিলেন না মার্সেলো, কারভাহাল, ভারানরাও। তবে সোলারি তাঁর প্রথম পরীক্ষায় খুব ভালোভাবেই উতরে গেলেন। বেনজেমা-অ্যাসেনসিওদের ওপর ভর করে। অপেক্ষাকৃত তরুণরা রিয়ালকে এনে দিয়েছে বড় জয়।

ম্যাচের ২৮ মিনিটেই অড্রিওজলার দুর্দান্ত পাস থেকে ট্যাপ ইন করে গোল করেন বেনজেমা। এর আগেই গোলমুখ খুলতে পারত রিয়াল। ২৩তম মিনিটে ভাজকেজের শট মেলিলার গোলরক্ষক আটকে দিলে রক্ষা পায় মেলিলা। মিনিট দুয়েক পর আবারও সুযোগ পান অড্রিওজলা। তবে এবার তাঁর বাড়ানো পাস ঠিক মতো কাজে লাগাতে পারেননি বেনজেমা। অবশ্য প্রথমার্ধেই গোল ব্যবধান দ্বিগুন করেন স্পেনিশ মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও। প্রথমার্ধের যোগ হওয়া সময়ে রিয়ালের ব্রাজিলিয় ফরোয়ার্ড ভিনসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করেন অ্যাসেনসিও।

খেলার ৭৯ মিনিটে রিয়ালের হয়ে তৃতীয় গোল পায় অতিথিরা। এবারও ভিনিসিয়াসের পাস। তবে এবার বল জালে জড়ান অড্রিওজলা। নির্ধারিত সময়ের খেলা শেষ। যোগ হওয়া সময়ে স্বাগতিকদের কফিনে শেষ পেরেকটি ঠোকেন ক্রিস্টো গঞ্জালেজ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের