,

মাত্র একটি টিকিট কিনেই ১৫৪ কোটি ডলার লটারি জিতলেন এক ভাগ্যবান ক্রেতা!

news-image

ডেস্ক রিপোর্ট।।  যুক্তরাষ্ট্রের লটারির ইতিহাসের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন দক্ষিণ ক্যারোলাইনার এক ভাগ্যবান ক্রেতা। এই পুরস্কারের পরিমাণ ১৫৪ কোটি ডলার! তবে সে বিজেতার পরিচয় জানা যায়নি। রাজ্যটির আইন অনুযায়ী লটারি বিজয়ীরা নিজেদের পরিচয় গোপন রাখতে পারেন!

২০১৬ সালেও একটি পাওয়ারবল ড্রতেও একই অর্থমূল্যের পুরস্কার ঘোষণা করা হয়েছিলো। তবে এ পুরস্কার পেয়েছিলেন ৩ জন। আর এবারের পুরস্কার এককভাবে এক জনই পেয়েছেন। যুক্তরাষ্ট্রের রেকর্ড জ্যাকপটটির মূল্যমান ১৬০ কোটি ডলার। এবারের বিজেতা পেয়েছেন ১৫৪ কোটি ডলার। এটি মেগা মিলিয়নের রেকর্ড।

মেগা বলের ৫টি বলের আসা নম্বর যথাক্রমে ৫, ২৮, ৬২, ৬৫, ৭০। যুক্তরাষ্ট্রে মেগা বল, মেগা মিলিয়ন, লেটোর মতো বেশ কয়েক ধরণের লটারি প্রচলিত রয়েছে। এই লটারিগুলোর ড্র বেশ কয়েকভাবে হয়। তবে প্রতিটিতেই টিকেট কেনা হয়, এবং ক্রেতারা নিজেদের পছন্দমতো নম্বর নিতে পারেন। এর ফলশ্রুতিতে অনেকের নম্বর এক হয়ে যায় এবং পুরস্কার ভাগাভাগি করতে হয়। ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের