,

আফগানিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ২৫

news-image

আফগানিস্তানে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২৫ জন নিহত হয়েছে। এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানটিতে ২৫ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহন করছিল ওই সামরিক হেলিকপ্টারটি। পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের গভর্নরের মুখপাত্র নাসের মেহরি বলেন, দু’টি সামরিক হেলিকপ্টার হেরাত প্রদেশে তাদের গন্তব্যে যাওয়ার সময় একটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মেহরি জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের ডেপুটি কমান্ডার এবং ফারাহ প্রদেশের কাউন্সিল প্রধান নিহত হয়েছেন।

প্রাদেশিক কাউন্সিলের সদস্য দাদুল্লাহ কানেহ বলেন, একটি হেলিকপ্টার প্রতিবেশী হেরাত প্রদেশে রুটিন মাফিক দায়িত্ব পালনের সময় পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। কিন্তু তালেবানের মুখপাত্র জানিয়েছেন, তাদের যোদ্ধারা গুলি করে হেলিকপ্টারটি ভূপাতিত করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের