,

‘আমরা মামলার কাগজপত্র দেখি, রাজনীতি দেখি না’

news-image

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে বলে মনে করেন সংস্থার চেয়ারম্যান ইকবাল মাহমুদ।বিরোধী রাজনীতিবিদদের ক্ষেত্রে যেমন বিচার হয় সরকারদলীয় নেতাদের ক্ষেত্রে তেমন হয় না কেন—এমন প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি খালাস দিচ্ছি কি-না সেটা দেখতে হবে। আমি তো খালাস দেয়ার কেউ নই। এখানে রাজনীতির কিছু নেই। আমরা মামলার কাগজপত্র দেখি, রাজনীতি দেখি না।

সোমবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি।দুদকের দায়ের করা এ মামলার রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে রায়ের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রতিক্রিয়া নেই সেই অর্থে। আপনারা রায়টা দেখেছেন। দুদক মামলা করেছে। প্রসিকিউশন টিম সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। আদালত নিজের বিবেচনায় রায় দিয়েছেন।’

আরেক প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘দুর্নীতি করলে বিচার হবে। দুর্নীতি করলে দুর্নীতির তদন্ত হবে। তদন্তের পর নিশ্চয়ই বিচার হবে।’প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৭ বছরের কারাদণ্ড ছাড়াও ১০ লাখ জরিমানা করেন ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক আখতারুজ্জামান। জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

এ মামলার অপর তিন আসামিকেও সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না ও বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম। পাশাপাশি কাকরাইলে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে থাকা ৪২ কাঠা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করেন আদালত।

রায় ঘোষণার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না।হারিছ চৌধুরী পলাতক। কারাগারে থাকা অপর দুই আসামি জিয়াউল ও মনিরুল আদালতে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর