,

অ্যাবরশন করতে হাসপাতালে ভর্তিঃ যা বললেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ ঐশী

news-image

জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্য সমাপ্ত হওয়া সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ সেরা খেতাব অর্জন করে পেয়ে গেছেন চীনে যাওয়ার টিকেট। সেখানে তিনি ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। ডিসেম্বরের শেষ দিকে এ অনুষ্ঠান শুরু হবে। এ লক্ষ্যে গ্রুমিং চালিয়ে যাচ্ছেন তিনি।এদিকে, গতকাল হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি হন ঐশী। হাসপাতাল কর্তৃপক্ষ জানান ঐশী বর্তমানে ৫১০ নম্বর বেডে ড. এমএন আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ঐশীর অসুস্থতার তথ্য নিয়ে রয়েছে বিভ্রান্তি। ঐশী কোন রোগে আক্রান্ত তা জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। তবে ঐশীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কদিন ধরেই জ্বরে ভুগছি। গতকাল অসুস্থতার মাত্রা বেড়ে গেলে শমরিতা হাসপাতালে ভর্তি হই। ডাক্তার বলেছেন তিন চারদিন হাসপাতালেই থাকতে হবে।’এদিকে, ঐশীর অসুস্থতা নিয়ে নানা গুঞ্জন চাউর হয়ে উঠেছে। কেউ কেউ বলছেন ঐশী বিবাহিত। তিনি প্রেগন্যান্ট। অ্যাবরশন করতেই হাসপাতালে ভর্তি হয়েছেন। গুঞ্জনের বিষয়ে প্রশ্ন করা হলে সে কথা উড়িয়ে দিয়ে ঐশী সাফ জানিয়ে দেন, ‘এসব অবান্তর গুঞ্জন। এগুলো নিয়ে কিছু বলতে চাই না।’

উল্লেখ্য, ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে বিতর্ক চলে আসছে প্রথম আসর থেকেই। ২০১৭ সালে এ প্রতিযোগিতায় বিজয়ী হন জান্নাতুল নাঈম এভ্রিল। পরে তার বিয়ের খবর প্রকাশ হলে তাকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে নির্বাচিত করা হয়। এ বছরও প্রতিযোগীদের ভুল উত্তর প্রদানের কারণে বিতর্কের ঝড় উঠে। পরে আরেক প্রতিযোগী লাবনীর বিয়ের খবর প্রকাশ্যে আসে। ফলে এ বছরও বিতর্ক থেকে রেহাই পায়নি ‘মিসওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা।

সূত্র: লেটেস্টবিডিনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের