,

‘১৫ টাকা ভাড়ার জায়গায় দিতে হচ্ছে ১০০ টাকা’

news-image

পরিবহন শ্রমিকদের ধর্মঘটের মধ্যে রাজধানীতে একটু দূরের রাস্তার যাতায়াতে মূল বাহন এখন মোটরসাইকেল। ধর্মঘটের দ্বিতীয় দিন সোমবার রাজধানীর মাতুয়াইল, শনির আখড়া, ডেমরাসহ আশেপাশে এলাকার রাস্তায় শত শত মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে এসব মোটরসাইকেলে যাত্রী পরিবহনের ভাড়া অনেক বেশি।

‘সড়ক পরিবহন আইন-২০১৮’ সংশোধনসহ ৮ দফা দাবিতে গতকাল রোববার সকাল ৬ থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের ডাকা এ ধর্মঘটে গণপরিবহন শূন্য হয়ে পড়েছে রাজধানী ঢাকা।মোটরসাইকেলের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রায়েরবাগ শনির আখড়া থেকে মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে গুলিস্তান চলাচলকারী বাসগুলো ভাড়া নিত ১৫ টাকা। কিন্তু মোটরসাইকেলে ৫ কিলোমিটারের এ রাস্তায় জনপ্রতি ভাড়া নিচ্ছে ১০০ টাকা।

সোমবার সকাল ৯টার দিকে রায়েরবাগ ওভারপাসের নিচে দাঁড়িয়ে ছিলেন মতিঝিলের এক ব্যাংককর্মী ফরিদুর রহমান। তিনি বলেন, ‘এখানে গুলিস্তান বা মতিঝিল চলাচলকারী বাস থাকে সব সময়, ভাড়া নেয় ১৫ টাকা। কিন্তু ধর্মঘটের কারণে গতকাল (রোববার) থেকে কোনো বাস নেই। সেভাবে সিএনজি অটোরিকশাও চালাচল করছে না।’

তিনি আরও বলেন, ‘এর মধ্যে প্রচুর মোটরসাইকেল দেখছি। এর আগে ধর্মঘটের সময় এভাবে দেখিনি। মোটরসাইকেলে ভাড়াটা অনেক বেশি। গুলিস্তান যেতেই ১৫ টাকা ভাড়ার জায়গায় দিতে হচ্ছে ১০০ টাকা। কিন্তু কোনো উপায়ও তো নেই।’রায়েরবাগ, শনির আখড়া, কাজলা, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, টিকাটুলি, গুলিস্তান ঘুরে দেখা গেছে, এসব এলাকার সড়কও মূলত মোটরসাইকেল ও রিকশার দখলে। সিএনজি চালিত অটোরিকশাও হাতে গোনা। এ সুযোগে কোনো কোনো সড়কে ব্যাটারি চালিত রিকশাও নেমে পড়েছে।

রিকশা ভাড়া ক্ষেত্রেও কোনো লাগাম নেই। মানুষের দুর্ভোগের সুযোগে ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন রিকশা চালকরা। দু-একটা সিএনজি চালিত অটোরিকশা মিললেও কাড়াকাড়ি পড়ে যায়। আর তাতেও ভাড়া আকাশচুম্বী।

ধর্মঘটের প্রথম দিন (রোববার) সকালে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে মানুষের যেমন ভিড় ছিল আজ (সোমবার) দ্বিতীয় দিন তেমনটা চোখে পড়েনি। যাত্রীদের কেউ কেউ জানান, আজও গাড়ি চলবে না -এটা সবাই জানেন। তাই গন্তব্যে যেতে ভোর হতেই সবাই গাড়ির অপেক্ষা না করে হেঁটেই চলে গেছেন। তাই আজ লোকজন বেশি দেখা যাচ্ছে না।

মেয়র হানিফ ফ্লাইওভারের উপর দিয়ে বিপুল সংখ্যক মানুষকে গুলিস্তানের দিকে যেতে দেখা গেছে। সকাল সাড়ে ১০টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজায় মোটরসাইকেলের দীর্ঘ সারিও দেখা যায়।

গতকালের মতো আজও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। বিভিন্ন রুটের বাসগুলো বাসস্ট্যান্ডের ভেতর ও এর আশেপাশে পার্ক করা রয়েছে। তবে রোববারের মতো আজ যাত্রাবাড়ী, সায়েদাবাদসহ বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর