,

খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল

news-image

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।সোমবার দুপুরে রায় ঘোষণার পরপরই নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ বিক্ষোভ মিছিল হয়।ঢাকা মহানগর (উত্তর) বিএনপির নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলটি নিয়ে সড়কে বিক্ষোভ প্রদর্শন করেন।

এ সময় তারা রায়ের প্রতিবাদ জানান এবং অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।এর আগে দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

এ ছাড়া ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দিয়েছেন আদালত।এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে।

রায় ঘোষণার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।তিনি বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। নির্বাচন থেকেই দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় ঘোষণা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর