,

ব্রাহ্মণবাড়িয়া- ৪ আসন থেকে বিএনপির মনোনয়ন চান প্রকৌশলী মোসলিম উদ্দিন

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন চাইছেন মুক্তিযোদ্ধা ও প্রকৌশলী মো. মোসলিম উদ্দিন। তিনি আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি। নিজের প্রার্থীতা ঘোষণা করে কারাগারে থাকা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা মামলা এবং সাজা প্রত্যাহারের দাবি জানিয়ে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

সংবাদ সম্মেলনে দলের ক্রান্তিলগ্নে নিজের অবদানের কথা উল্লেখ করে মুসলিম উদ্দিন বলেন, ২০০৯ সালের আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাাচিত হওয়ার পর থেকে রাজনৈতিক সংকট মোকাবেলা করে আমি দলের নেতাকর্মীদের সুসংগঠিত করেছি। কসবা-আখাউড়ার সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমান বছরের পর বছর কানাডায় অবস্থান করায় দলের নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। তখন থেকেই আমি দলের হাল ধরে আছি। তিনি আরও বলেন, আমি কসবা-আখাউড়া থেকে দলের মনোনয়ন প্রত্যাশী।

দল যদি আমার কর্মকা- মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি বিজয়ী হয়ে দলকে কসবা-আখাউড়ার আসনটি উপহার দিতে চাই। সংবাদ সম্মেলনে মোসলিম উদ্দিনের সাথে আখাউড়া উপজেলা বিএনপির সহসভাপতি শাহনেওয়াজ খান, জালাল উদ্দিন জালু, মো. সেলিম মিয়াসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের