,

রায়ের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

news-image

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে।সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া চ্যারিটেবল মামলার রায় ঘোষণার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ রায় ফরমায়েশি। আমরা ন্যায়বিচার পাইনি। নির্বাচন থেকেই দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবে এ রায় ঘোষণা করা হয়েছে।রায়ের প্রতিবাদের আগামীকাল মঙ্গলবার সারা দেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে বলে জানান মির্জা ফখরুল।

এর আগে সোমবার দুপুরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসনসহ চারজনের সাত বছর করে কারাদণ্ড দেন আদালত।পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছের ব্যক্তিগত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং বিএনপি নেতা সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ব্যক্তিগত সহকারী সচিব মনিরুল ইসলাম।রায়ে প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।এ ছাড়া ট্রাস্টের নামে ঢাকা শহরে থাকা ৪২ কাঠা জমি রাষ্ট্রায়ত্ত করার আদেশ দিয়েছেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের