,

মালিক শ্রীবদ্ধনপ্রভা আর নেই, জানিয়ে দিল লেস্টার

news-image

অনলাইন ডেস্ক : লেস্টার সিটি শেষ পর্যন্ত নিশ্চিত করেছে শনিবার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় তাদের মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভা প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হওয়া সে হেলিকপ্টারে শ্রীবদ্ধনপ্রভার সঙ্গে ছিলেন তাঁর দুই সহকারী নুরসারা সুকনামারি, কাভেপোর্ন পুনপারে ও হেলিকপ্টার চালকের স্ত্রী ইজাবেলা রোজা লেচোভিচ। কপ্টার চালক এরিক শ্যাফারসহ আরোহীদের সবাই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

শনিবার লেস্টার সিটি ও ওয়েস্টহ্যামের ম্যাচ দেখে ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। গতকাল নিহতদের নিয়ে ধোঁয়াশা থাকলেও লেস্টারের আনুষ্ঠানিক বিবৃতির পর এ নিয়ে সবকিছু পরিষ্কার হলো।

শ্রীবদ্ধনপ্রভা নিজেদের মাঠ কিং পাওয়ারে নিয়মিত খেলা দেখতে আসতেন। খেলা দেখাটা মোটেও সহজ ছিল না। ১৩ ঘণ্টার কষ্টকর ভ্রমণ শেষেই তিনি দেখতে পেতেন নিজ দলের খেলা। খেলা দেখেই তিনি উড়ে যেতেন থাইল্যান্ডে। ২০১০ সালে আনুমানিক ৩৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে লেস্টার সিটির মালিকানা কিনে নেন ভিচাই শ্রীবদ্ধনপ্রভা। ফোর্বস সাময়িকীর জরিপ অনুসারে থাইল্যান্ডের পঞ্চম ধনী ব্যক্তি তিনি, সম্পদের পরিমাণ ৪ দশমিক ৯ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০১৭ সালে তিনি বেলজিয়ামে ওএইচ ল্যুভেন নামের আরেক ফুটবল ক্লাবের মালিকানা গ্রহণ করেন। ২০১৫-১৬ মৌসুমে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের মতো বাঘা বাঘা দলকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ জিতে নেয় লেস্টার সিটি, আর সে রূপকথায় কোচ ক্লদিও রানিয়েরির পাশাপাশি সবচেয়ে বড় ভূমিকা ছিল মালিক ভিচাই শ্রীবদ্ধনপ্রভার।

আনুষ্ঠানিক বিবৃতিতে লেস্টার জানিয়েছে, ‘ভিচাই শ্রীবদ্ধনপ্রভার মাঝে পৃথিবী একজন মহান মানুষকে হারাল। তাঁর নেতৃত্বে লেস্টার সিটি একটা পরিবারের মতো ছিল, লেস্টারকে নিয়ে তাঁর যত উচ্চাশা ছিল, তা পূরণ করার লক্ষ্যে আমরা কাজ করে যাব।’

দুর্ঘটনার কারণে ইএফএল কাপে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটি স্থগিত ঘোষণা করেছে লেস্টার। একই সঙ্গে ইন্টারন্যাশনাল কাপে নিজেদের ডেভেলপমেন্ট স্কোয়াডের সঙ্গে ফেইনুর্দের ম্যাচটিও আপাতত খেলবে না তারা।

প্রিয় মালিকের জন্য টুইটারে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দলের সহ-অধিনায়ক ক্যাসপার স্মাইকেল, স্ট্রাইকার শিনজি ওকাজাকি ও জেমি ভার্ডি, ডিফেন্ডার হ্যারি ম্যাগুইরে ও বেন চিলওয়েল প্রমুখ। সহমর্মিতা জানিয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আর্সেনাল, ওয়েস্টহ্যাম, সাউদাম্পটনসহ আরও অনেক ক্লাব।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে