,

ব্যারিস্টার মইনুলকে কারাগারে প্রথম শ্রেণির মর্যাদা দিতে নির্দেশ হাইকোর্টের

news-image

নিজস্ব প্রতিবেদক : মানহানির মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনকে কারাগারে প্রথম শ্রেণির বন্দী সুবিধা দিতে (ডিভিশন) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এ আদেশ দেন। মইনুল হোসেনের স্ত্রী সাজু হোসেন গত বৃহস্পতিবার রিটটি করেন। গতকাল রোববার এটি শুনানি শেষে আজ আদেশ দেওয়া হলো।

গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন ও খন্দকার মাহবুব হোসেন। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এম মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

কারাবন্দী ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে গতকাল রোববার আরও তিনটি মামলা হয়েছে। টেলিভিশন টক শোতে নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করার অভিযোগে গতকাল রাজশাহী, যশোর ও শেরপুরে আলাদা তিনটি মামলা হয়। এ নিয়ে গতকাল পর্যন্ত মইনুলের বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২১। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির