,

সেরা সুন্দরী হয়েছেন শুনেই অজ্ঞান হয়ে গেলেন

news-image

বিনোদন প্রতিবেদক : সেরা সুন্দরীর শিরোপা জিতে নিয়েছেন। সেই খুশিতে মঞ্চেই অজ্ঞান হয়ে পড়লেন মিস প্যারাগুয়ে। বুকভরা স্বপ্ন নিয়ে তিনি নাম লিখিয়েছিলেন সুন্দরী প্রতিযোগিতায়। হাজার হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি সেরা নির্বাচিত হয়েছেন।

সেরা সুন্দরী হিসেবে নিজের নাম শোনার পর নিজেকে ধরে রাখতে পারলেন না প্যারাগুয়ের সুন্দরী ক্লারা সসা। আনন্দের অতি আবেগে মঞ্চেই লুটিয়ে পড়লেন তিনি। এ ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভিডিওতে দেখা গেছে, ফাইনালে পুরস্কার ঘোষণার আগের মুহূর্তে রানার্স আপ মীনাক্ষী চৌধুরীর হাত ধরে ছিলেন ক্লারা। নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অশ্বস্তি বোধ করেন সসা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকি মীনাক্ষীও তাকে আটকে রাখতে পারেননি।

তবে কিছুক্ষণ পরই আবার স্বাভাবিক হয়ে ওঠেন। তিনি হাসেন এবং সবার অভিবাদন গ্রহণ করেন।

ক্লারা সসা ২০১৮ সালের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন। তবে প্যারাগুয়ের এই সুন্দরীর এটিই প্রথম বিশ্বমানের কোনো খেতাব জয়।

ভিডিওতে দেখুন সেরা সুন্দরীর বেহুঁশ হওয়ার মুহূর্ত :
https://youtu.be/MOqIIMJfYGQ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের