,

ডায়াবেটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখবে টমেটো

news-image

অনলাইন ডেস্ক : ডায়াবেটিস এমন একটি রোগ, যা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসুস্থতা বাড়িয়ে তোলে। এই রোগের ক্ষেত্রে সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয়টি হল, অষুধ, শরীরচর্চা এবং খাওয়া-দাওয়া নিয়ম মেনে করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বটে, কিন্তু তা কোনভাবেই পুরোপুরি নিরাময় করা সম্ভব নয়।

রক্তে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার ফলে দেহে কি ধরণের সমস্যা হয় তা সম্পর্কে আমরা কমবেশি সকলেই অবগত। সঠিক খাদ্যভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক বড় ভূমিকা রাখতে পারে। জানেন কগ, ডায়াবেটিস রোগীদের জন্য টমেটো একটি আদর্শ সবজি।

টমেটো আমাদের খুবই পরিচিত একটি খাবার। বিভিন্ন রান্নায়, সালাদে, ডালে বা তরকারিতে অনেকেই টমেটো। এর পাশাপাশি ডায়াবেটিসে আক্রান্ত রোগীর ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। টমেটোয় রয়েছে প্রচুর পটাসিয়াম, ভিটামিন সি ও লাইকোপিন। লাইকোপিন একটি রঞ্জক পদার্থ যার কারণে টমেটো লাল দেখায়। এই লাইকোপিন হৃদরোগের ঝুঁকি কমায়। তা ছাড়া চোখের স্বাস্থ্য ভাল রাখতেও কাজ করে।

আরও একটি কারণে টমেটো ডায়াবেটিসে আক্রান্ত রোগীর জন্য উপকারী। কারণ এতে রয়েছে খুব সামান্য পরিমাণ কার্বোহাইড্রেট বা শর্করা। ডায়াবেটিসের রোগীদের শর্করার জাতীয় খাবারের বিষয়ে বেশি সতর্ক থাকতে হয়। শর্করা তাদের ব্লাড সুগারের মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। টমেটোতে শর্করা কম এবং এ কারণেই ডায়াবেটিস রোগীরা তা খেতে পারেন নির্দ্বিধায়।

‘ইন্টারন্যাশনাল জার্নাল অব ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন’-এ প্রকাশিত এক গবেষণার রিপোর্টে বলা হয়েছে, ২০০ গ্রাম কাঁচা টমেটো প্রতিদিন খেতে পারলে টাইপ ২ ডায়াবেটিস রোগীদের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। টাইপ ২ ডায়াবেটিস রোগীদের হৃদরোগের যে ঝুঁকি থাকে তা কমাতেও টমেটো সাহায্য করে।

টমেটোতে ক্যালোরিও অনেক কম থাকে। ডায়াবেটিস রোগীদের ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরী। আর তাই ওজন কম রাখতে টমেটো তাদের জন্য খুবই উপকারি একটি খাবার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের