,

চুম্বনেই অন্তঃসত্ত্বা কিশোরী!

news-image

অনলাইন ডেস্ক : ভারতে যে এখনও যে শারীরিক সম্পর্ক বিষয়ক সচেতনতার পাঠ সঠিকভাবে দেওয়া হয় না তা ফের একবার প্রমাণিত হল। সম্প্রতি এক চিকিৎসকের দেওয়া ঘটনার বিবরণ যেন সেই কথারই ইঙ্গিত দিচ্ছে।

সম্প্রতি কোচির এক চিকিৎসক ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, কয়েকদিন আগে ১৭ বছরের এক কিশোরী তার চেম্বারে এসেছিল। সেই কিশোরী তাকে জানায় সে অন্তঃসত্ত্বা। প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে গিয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে সে। এমনকি, সেই কিশোরী গর্ভনিধোরক ওষুধও খেয়েছে। এমন ঘটনার জন্য সে অনুতপ্ত বলেও জানায় চিকিৎসককে।

এরপরে সেই চিকিৎসক ওই কিশোরীর শারীরিক পরীক্ষা করেন। দেখা যায় ওই কিশোরী অন্তঃসত্ত্বা নয়। তখন চিকিৎসকের সঙ্গে কথোপকথনের মাঝেই ওই কিশোরী জানায়, সে তার প্রেমিককে শুধুমাত্র চুম্বন করেছিল। তারপরেই ওই কিশোরী ভাবে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। কিশোরীর মুখে এমন কথা শুনে স্বাভাবিক ভাবেই হতভম্ব হয়ে পড়েন ওই চিকিৎসক।

নিজের পোস্টে ওই চিকিৎসক আরও জানান, পুরুষদের গোপানাঙ্গ থাকে এই বিষয়টিও ওই কিশোরী জানে না। তার কাছে চুম্বন করা মানেই শারীরিক সম্পর্ক হয়ে যাওয়া। ওই চিকিৎসকের ফেসবুক পোস্টটি কার্যত ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শারীরিক সম্পর্ক বিষয়ক বিজ্ঞানসম্মত পাঠ কিশোর-কিশোরীদের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত বলে মত দেন অনেকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের