,

এবি ডি ভিলিয়ার্স রংপুর রাইডার্সে

news-image

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট চলছে। রাজধানীর পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে নিলামে উঠেছেন দেশি ১৮৬ ও বিদেশি ৩৬৫ ক্রিকেটার।তবে এবার ড্রাফটের বাইরে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ডি ভিলিয়ার্সকে দলে নিল রংপুর রাইডার্স।

গতবারের মতো এবারও রংপুর রাইডার্সের হয়ে খেলবেন ব্যাটিং জায়ান্ট ক্রিস গেইল। তার সঙ্গে এবার যোগ হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।টাইগার বাহিনীর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে এবার রংপুর রাইডার্সে বসেছে তারার মেলা।মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু ও অ্যালেক্স হেলস রয়েছেন আসরের বর্তমান চ্যাম্পিয়ন দলে। এদিকে অস্ট্রেলিয়ার বিস্ফোরক ওপেনার ডেভিড ওয়ার্নার খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে। সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের ভেরিফায়েড পেজে ওয়ার্নারকে নিয়ে একটি ভিডিও পোস্ট করে তারা। তাতে জানা যায়, সিলেটের হয়ে খেলতে মুখিয়ে আছেন অজি ব্যাটার।ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের মি. ডিপেন্ডেবলকে ভিড়িয়েছে চিটাগাং ভাইকিংস। ৭৫ লাখ টাকায় তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।ঢাকা ডায়নামাইটসে খেলবেন আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও কিয়েরন পোলার্ড।সব কিছু ঠিক থাকলে ৫ জানুয়ারি পর্দা উঠবে বিপিএলের ষষ্ঠ আসর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের