,

রাজধানীতে ময়লার গাড়িতে অফিসযাত্রা!

news-image

পরিবহন ধর্মঘটের কারণে বাস না পেয়ে ময়লার গাড়িতে চড়ে অফিসে যাওয়ার ছবি ফেসুবকে ভাইরাল হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে, সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়িতে করে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবী মানুষ।গাড়িতে তিল ধারণের ঠাঁই নেই। গাড়ির সামনে ও পেছনের অংশে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। মাঝখানে ময়লাভর্তি ডাম্পিং বক্স।

গাড়িতে অনেকেই এক হাতে ডাম্পিং বক্স, অন্য হাতে নাক চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।রোববার দুপুরে কাওসার শাকিল নামে এক আইডি থেকে দুটি ছবি পোস্ট করা হয়।পোস্টে তিনি লিখেছেন- ‘শেষ পর্যন্ত ময়লার গাড়িতে করে গন্তব্যে যাচ্ছেন ঢাকা শহরের মানুষ। দেশটা মগের মুল্লুক হতে আর কত দেরি পাঞ্জেরি?’

তবে ছবিটি কে তুলেছেন তা জানা যায়নি।কাওসার শাকিল লিখেছেন- ‘ফটোগ্রাফার: অজ্ঞাত। কারও জানা থাকলে জানান। আপডেট করে দিই।’সকাল থেকে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।

ফলে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস।এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কেউ কেউ ভ্যান-রিকশায় করে অফিসে যাচ্ছেন।

ধর্মঘটের প্রথম দিন সকালে বিআরটিসি বাস চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধায় পড়ে তা বন্ধ হয়ে যায়।গাজীপুরে বিআরটিসির বাসচালক ও হেলাপারদের মারধর করেছেন শ্রমিকরা। এ ছাড়া কয়েক জায়গায় যাত্রী নামিয়ে দিয়ে সিএনজিচালিত অটোচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির