,

সালমান আমার জীবনের বিশেষ ব্যক্তি : ইউলিয়া

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে অভিষেক হচ্ছে সালমান খানের কথিত রোমানীয় প্রেমিকা ইউলিয়া ভানটুরের। পরিচালক প্রেম আর সোনির আসন্ন ‘রাধা কিঁয়ু গৌরী ম্যায় কিঁয়ু কালা’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন ইউলিয়া।

‘রাধা কিঁয়ু গৌরী ম্যায় কিঁয়ু কালা’র চিত্রনাট্য সত্য ঘটনা অবলম্বনে। ভারতে ভ্রমণ করতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী পর্যটক। ওই ঘটনা নিয়েই নির্মিত হচ্ছে ছবিটি। ইউলিয়া বলেন, দর্শককে একটি শক্তিশালী বার্তা দিতে যাচ্ছে ছবিটি।

ইউলিয়া বলেন, ‘এটি খুবই শক্তিশালী নারীর চরিত্র। ছবিটির শক্তিশালী বার্তাও আছে, যে কারণে প্রকল্পটির সঙ্গে যুক্ত হয়েছি। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, অভিনেতারা এমন প্রকল্পে যুক্ত হচ্ছেন, যেখানে সামাজিক বার্তা রয়েছে।’

অনেক দিন ধরেই সালমান খানের সঙ্গে ইউলিয়ার প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন স্থানে তাঁদের একসঙ্গে দেখা যায়। সালমানের পরিবারের সঙ্গেও ভালো সখ্য রোমানিয়ার মডেলের। তবে প্রেমের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে দুজনকেই কিছু বলতে শোনা যায়নি।

কিছুদিন আগে এ ছবির পোস্টার প্রকাশিত হয়, সেখানে ইউলিয়াকে ভগবান কৃষ্ণর শিষ্যরূপে দেখা যায়। হলুদ শাড়ি পরিহিত ইউলিয়া আকাশের দিকে মুখ করে কৃষ্ণপ্রেমের আরাধনা করছেন।

ইউলিয়া বলেন, ‘সামাজিক বার্তাবহ ছবিই করব, এমন এজেন্ডা আমার ছিল না। কিন্তু যখন প্রকল্পটি আমার সামনে এলো, না বলার কোনো কারণ ছিল না।’

সালমানের খানের খুব কাছের বন্ধু ছবির পরিচালক প্রেম সোনি। এ-ও খবর বেরিয়েছে যে, শুধু সালমান বলেছেন বলেই এ ছবিতে কাজ করছেন ইউলিয়া।

ইউলিয়া সালমানকে নিয়ে খুব একটা কথা বলেন না। তবে এবার বেশ স্পষ্ট ভাষায়ই বললেন, ‘সালমান আমার জীবনে একজন গুরুত্বপূর্ণ ও বিশেষ ব্যক্তি এবং এটাই।’

‘আমি স্বতঃস্ফূর্ত অভিনেত্রী। অভিনেতা হিসেবে বলতে পারি, যখন তুমি সেটে থাকবে, তখন তোমাকে নিজের পায়ের ওপর ভর করতে হবে। দ্রুত তোমাকে প্রতিক্রিয়া দেখাতে হবে। তাই, এসব আমার জন্য স্বাভাবিক, এটা স্বাভাবিকভাবেই আসে’, বলেন ৩৮ বছর বয়সী এ মডেল-গায়ক।

ভারতের জনপ্রিয় টিভি রিয়েলিটি শো বিগ বসের ১১তম মৌসুম বিজয়ী শিল্পা শিন্ধেও বেশ ফুরফুরে মেজাজে আছেন। এ ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রীর। আর এ অভিষেকের নেপথ্যের নায়কও বিগ বস সঞ্চালক, সুপারস্টার সালমান খান।

ছবিটি প্রযোজনা করেছে স্টুডিও ফাইভ এলিমেন্টস ও প্রেমরাজ পিকচারস। এ ছবিতে আরো অভিনয় করেছেন জিমি শেরগিল। আগামী বছরের মে মাসে রুপালি পর্দায় উঠবে ছবিটি। সূত্র : ডেক্কান ক্রনিকেল

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর