,

স্ত্রীর মঙ্গল কামনায় উপোস করলেন অভিষেক!

news-image

বিনোদন ডেস্ক : ভারতজুড়ে আজ পালিত হয়েছে ‘করওয়া চৌথ’। এ দিন পুরো দেশের বিবাহিত নারীরা তাঁদের স্বামীর মঙ্গল, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে সারাদিন উপবাসব্রত পালন করেছেন। প্রতিবছরের মতো এবারও বি-টাউনের অভিনেত্রীরা এ ঐতিহ্য পালন করেছেন।

প্রথমবার করওয়া চৌথ পালন করেছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আনন্দ আহুজাকে বিয়ের পর এবার প্রথম স্বামীর জন্য উপোস করলেন সোনম। বলিউডের আরেক প্রভাবশালী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও এ ঐতিহ্য মেনে ব্রত করেছেন।

তবে মজার ব্যাপার হলো, সনাতন ঐতিহ্য অনুযায়ী অভিষেকের মঙ্গল কামনায় উপোস করার কথা সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার। কিন্তু এবার তাঁর স্বামী সিদ্ধান্ত নিয়েছেন, ঐশ্বরিয়াকে একা উপবাস করতে দেবেন না। নিজেও উপোস করবেন। করওয়া চৌথ উপলক্ষে স্ত্রীর মঙ্গল কামনা করে তাই আজ সারাদিন উপবাসব্রত পালন করেন অভিষেক।

মাইক্রো-ব্লগিং সাইট টুইটারে নিজের অ্যাকাউন্টে ভারতের সব নারীর মঙ্গল কামনা করেছেন জুনিয়র বচ্চন। বলেছেন, স্বামীদের আরো দায়িত্ববান হতে এবং তাঁর মতো করে সব স্বামী যেন স্ত্রীর মতো উপবাস রাখেন।

‘হ্যাশট্যাশ করওয়া চৌথ’ লিখে অভিষেকের টুইট, ‘শুভ কামনা মেয়েরা… কর্তব্যপরায়ণ সব স্বামীকেই তাঁদের স্ত্রীর জন্য উপবাস করতে হবে! আমি করেছি।’

অভিনেতা অভিষেকের এ চাওয়ায় ভক্তরা বেশ খুশি, বিশেষ করে নারীভক্তরা।

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। তাঁদের ছয় বছরের আদুরে কন্যা আরাধ্য।

আট বছর পর এ যুগল ‘গুলাব জামুন’ ছবিতে রুপালি পর্দার জুটি বাঁধতে যাচ্ছেন। এ ছবির পরিচালক অনুরাগ কাশ্যপ। এ যুগল সর্বশেষ জুটি বেঁধেছিলেন মনিরত্নমের ‘রাবণ’ ছবিতে। সূত্র : বলিউড লাইফ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের