,

আলিয়ার ব্যাগটির এত দাম!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ইদানীং খবরের শিরোনাম হচ্ছেন, শুধু যে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে দেখা-সাক্ষাৎ চলছে, সে জন্য নয়। গত সপ্তাহে পরিচালক-প্রযোজক করণ জোহরের টিভি শো ‘কফি উইথ করণ’-এ দীপিকা পাডুকোনকে সঙ্গ দিয়েছিলেন আলিয়া। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রণবীর ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছেন। আর বিমানবন্দরে ঝলক দেখিয়েছেন ভক্তদের।

মুম্বাই বিমানবন্দরে আলিয়া ভাট পরেছিলেন সাদা ছোট জামা। তার ওপর জড়িয়েছিলেন সাদা ফুলেল জ্যাকেট। আর পরেছিলেন খাকি ট্রাউজার। যেটি সবচেয়ে নজর কেড়েছে, তা হলো তাঁর ব্যাগ। দিওর ব্র্যান্ডের এই সাদাকালো ব্যাগটির দাম কত জানেন?

যেকোনো পোশাকের সঙ্গেই মানানসই ওই ব্যাগটি। আলিয়ার ‘ডিওর অবলিক স্যাডল’ ব্যাগটির দাম এক লাখ ৯৯ হাজার রুপি। টাকায় রূপান্তর করলে যা দাঁড়ায় দুই লাখ ২৮ হাজার ৮৫০ (এক রুপি সমান ১.১৫ টাকা হিসাবে)।

আলিয়া ভাটের হাতে এখন বেশ কয়েকটি সিনেমা রয়েছে। করণ জোহরের ইতিহাস-আশ্রিত ‘তাখত’ ছবিতে দেখা যাবে তাঁকে। এতে আরো রয়েছেন কারিনা কাপুর খান, রণবীর সিং, ভূমি পেদনেকার, ভিকি কুশল, অনিল কাপুর ও জাহ্নবী কাপুর।

অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতেও রয়েছেন তিনি। এর মধ্যে অনেকখানি শুটিংও করে ফেলেছেন। এ ছবিতে জুটি বেঁধেছেন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। এ ছাড়া ‘কলঙ্ক’ ছবিতেও কাজ করবেন তিনি। এ ছবিতে আরো রয়েছেন সোনাক্ষি সিনহা, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান, সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিতসহ অনেকেই। সূত্র : বলিউড লাইফ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর