,

আমি মাদকাসক্ত নই: তনুশ্রী দত্ত

news-image

বিনোদন ডেস্ক : বলিউডজুড়ে এখন চলছে ‘হ্যাশট্যাগ মি-টু’ ঝড়। একের পর এক নায়িকা-মডেল-অভিনেত্রী মুখ খুলছেন। কিছুদিন আগেই নানা পাটেকারের যৌন হয়রানির অভিযোগ করেন তনুশ্রী দত্ত।

পরবর্তীতে রাখী সাওয়ান্ত অভিযোগ করেন, তনুশ্রী মাদকাসক্ত, তাই নানা পাটেকারের মতো একজন গুণী অভিনেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন।

তনুশ্রীকে সমকামীও বলেছেন রাখী। শুধু তাই নয়, রাখীকে ধর্ষণ করেছেন তনুশ্রী। এমন অভিযোগও করেছেন রাখী সাওয়ান্ত। এর জবাবে এবার মুখ খুলেছেন তনুশ্রী। রাখীর অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা আক্রমণ করলেন তনুশ্রী।

রাখী অভিযোগ করেছিলেন, তনুশ্রী তার সম্মানহানি করেছেন। রাখীর কথায়, ‘তনুশ্রী সমকামী ও বিশ্রীভাবে আমার শরীরে হাত দিত। ’ রাখির এই অভিযোগ উড়িয়ে দিয়ে তনুশ্রী জানান, তিনি কখনই সমকামী ছিলেন না। সিগারেট বা মদ খান না তিনি।

রাখিকে উদ্দেশ্য করে তনুশ্রী বলেন, ‘বিকৃত চরিত্রের এক নারী, যিনি পুরুষতন্ত্রের প্রতিনিধি।’ বলিউড এখন মেতেছে তনুশ্রী-রাখী দ্বন্দ্বে। তবে তনুশ্রী দত্ত মুখ খোলার পর বলিউডে আরও অনেকেই মুখ খুলেছেন। জানিয়েছেন কর্মক্ষেত্রে যৌন হেনস্তার শিকার হবার কথা।

ঐশ্বরিয়া, ক্যাটরিনা কাইফের মতো তারকারা তনুশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে নড়েচড়ে বসেছে বলিউড।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের