,

পাকিস্তানে ভারতীয় টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ

news-image

নিম্ন আদালতের রায় উল্টে দিয়ে ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার নিষিদ্ধের আদেশ পুনর্বহাল করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।পাকিস্তানের মধ্যদিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের কারণে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্তটি সমর্থনযোগ্য বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার, খবর বিবিসির।

এ বাঁধগুলো তাদের বিরুদ্ধে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। অভিযোগ অস্বীকার করেছে ভারত।ভারতীয় টেলিভিশন চ্যানেল ও চলচ্চিত্রের জনপ্রিয়তা আছে পাকিস্তানে। কিন্তু দুদেশের মধ্যে উত্তেজনা চলাকালে এর আগেও সেগুলো নিষিদ্ধ করেছিল পাকিস্তান।

খবরে প্রকাশ, লাহোর হাইকোর্টের আগের রায় উল্টে দিয়ে বিচারপতি নিসার বলেছেন, “পাকিস্তানমুখি পানির প্রবাহ সঙ্কুচিত করছে ভারত। তাদের চ্যানেলগুলো আমরা কেন বন্ধ করবো না?” পাকিস্তানের ৮০ শতাংশেরও বেশি সেচভিত্তিক কৃষিজমি সিন্ধু নদ ও এর উপনদী, শাখানদীগুলোর ওপর নির্ভরশীল। এসব নদীর অধিকাংশেরই উৎস হিমালয় পর্বতমালা।

১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতীয় চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল পাকিস্তান। ২০০৮ সালে ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তারপর থেকে বিক্ষিপ্তভাবে নিষেধাজ্ঞা ফের বহাল করা হচ্ছিল।

২০১৬ সালে ভারত অধিকৃত বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মিরে ভারতীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করার পর সব ভারতীয় টেলিভিশন চ্যানেল ও রেডিওর সম্প্রচার ফের বন্ধ করে দেয় পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের