,

স্বামী বিদেশ, প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়া গৃহবধূর! এরপর…

news-image

স্বামী বিদেশে থাকার সুযোগে প্রতিবেশী যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে উঠেছিল এক গৃহবধূর।কিন্তু, স্বামী দেশে ফিরতেই আর সেই সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে রাজি হননি ওই গৃহবধূ। সেসময় প্রতিবেশী প্রেমিক যুবকের কুপ্রস্তাবও প্রত্যাখ্যান করেন তিনি। তাদের মধ্যে গড়ে ওঠা দীর্ঘ দিনের সম্পর্ক অস্বীকার করায় ক্ষুদ্ধ হন ওই যুবক। এরপর একদিন গৃহবধূকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে।

এ ঘটনাটি ঘটেছে ভারতের নদিয়ার তেহট্ট এলাকায়।জানা যায়, নদিয়ার তেহট্টের দেবনাথপুর গ্রামের বাসিন্দা শ্যামল মজুমদার বিয়ে করে ফুলন নামের এক নারীকে। কর্মসূত্রের কারণে শ্যামল তার স্ত্রী ফুলন মজুমদারকে রেখে পাড়ি জমান দুবাইয়ে। এ সময় দুই ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে একাই থাকেন স্ত্রী ফুলন মজুমদার। কর্মের কারণে বিদেশে থাকায় খুব বেশি বাড়িতে আসা হতো শ্যামল মজুমদারের। দুই বছর আগে একবার বাড়ি এসেছিলেন তিনি। আর চলতি বছরের পূজার সময় ২০ দিনের ছুটিতে এসেছেন শ্যামল বাবু।

শ্যামল মজুমদার বিদেশে থাকা অবস্থায় প্রতিবেশী যুবক স্বপন মণ্ডলের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল স্ত্রী ফুলন মজুমদারের। কিন্তু, স্বামী শ্যামল মজুমদার বাড়ি ফেরার পর স্বপন মণ্ডলের সঙ্গে ‘সম্পর্ক’ রাখতে অস্বীকার করেন গৃহবধূ ফুলন।আর একথা স্পষ্ট করে স্বপনকে জানিয়ে দেন ফুলন। কিন্তু, ফুলনের এমন কথা কোনো ভাবেই মানতে রাজি হননি স্বপন। পরে তার সঙ্গে দেখা করার জন্য ফুলনকে বার বার ফোন করতে থাকেন স্বপন মণ্ডল। অবশেষে গ্রাম থেকে দূরে একটি কলাবাগানে স্বপন মণ্ডলের সঙ্গে দেখা করেন ফুলন।

গৃহবধূ ফুলন মজুমদার কলাবাগানে দেখা করার পর তাকে কু-প্রস্তাব দেন স্বপন মণ্ডল। সে সময় তার সঙ্গে সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকেন স্বপন। কিন্তু, ফুলন কিছুতেই প্রতিবেশী যুবক স্বপনের প্রস্তাবে রাজি হননি।অভিযোগ, ফুলন কু-প্রস্তাবে রাজি না হতেই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে তাকে কোপাতে শুরু করে স্বপন। এ সময় ফুলনের চিৎকারে গ্রামের মানুষ ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে পালিয়ে যায় স্বপন মণ্ডল।

পরে গ্রামবাসী গুরুতর জখম অবস্থায় ফুলনকে উদ্ধার করে প্রথমে তেহট্ট হাসপাতালে ভর্তি করেন। এরপর তাকে কৃষ্ণনগর জেলা হাসাপাতালে স্থানান্তরিত করা হয়। এ ঘটনায় ফুলন মজুমদারের সারা শরীরে প্রায় ৩৫টির মতো সেলাই পড়েছে বলে জানা যায়।তেহট্ট থানার পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত শুরু করে দিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক স্বপন মণ্ডল পলাতক রয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের