,

বিজেপি এমপির সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

news-image

তসলিমা নাসরিনকে ঘিরে নানাবিধ বিষয় নিয়ে বিতর্ক রয়েছে। যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় বিষয় নিয়ে বিরূপ মন্তব্য। অন্য একটি হল তাঁর যৌন জীবন।জীবনে তিন বার বিয়ে করেছেন তিনি। প্রথমটি আশির দশকে। পরের দু’টি ১৯৯০ সাল থেকে ১৯৯২ সালের মধ্যে। বিয়ের বাইরেও যে তাঁর যৌন সম্পর্ক ছিল সেই বিষয়ে অবশ্য কোনও লুকোচুরি রাখেননি তসলিমা। তবে ঠিক কার কার সঙ্গে তিনি নিজের যৌনতা ভাগ করে নিয়েছেন সেই বিষয়ে অনেক বিতর্ক আছে।

‘আমি অঙ্কিতা ভট্টাচার্য। আমার স্বামীর নাম ইন্দ্রনাথ ভট্টাচার্য। আমার বাবার নাম জর্জ বেকার। মায়ের নাম তসলিমা নাসরিন।’বিজেপি সাংসদ-তসলিমা ‘অবৈধ’ সম্পর্ক ফাঁসের ঘটনা নিয়ে যখন ভারতীয় গণমাধ্যমে তোলপাড় তখন বিষয়টিকে অস্বীকার করলেন তসলিমা নাসরিন। এ বিষয়ে বিজেপি সাংসদ জর্জ বেকার মুখ না খুললেও তসলিমা নাসরিন তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

শুক্রবার (২৬ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দিয়েছেন তিনি।

ফেসবুকে দেয়া তসলিমা নাসরিনের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবুহু তুলে ধরা হলো:

‘অঙ্কিতা ভট্টাচার্য গ্যাং একটা আজগুবি খবর দিয়েছে kolkata24x7 কে। kolkata24x7 ও সে খবর লুফে নিয়েছে প্লাস ওদের সাক্ষাতকারও নিয়েছে। সাক্ষাতকারের ভিডিও-ও খবরের সংগে জুড়ে দিয়েছে।’

‘kolkata24x7 থেকে কিন্তু কেউই আমার কাছে তথ্যের সত্যতা জানতে চায়নি। মেয়েটা আর সঙ্গের দুটো পুরুষলোক কী উদ্দেশে এমন সব মিথ্যে কথা বলছে, তা সাংবাদিকদের উচিত, বের করা। কোনও পাগল এসে যা তা বল্লো, সাংবাদিকদের কি তা প্রচার করা উচিত যাচাই না করে?’

‘অঙ্কিতার পুরোনো ছবি বলে যেটা চালিয়েছে, সেটা সল্টলেকে রেখাচিত্রমের শিল্পী রেখা চক্রবর্তী, আর তাঁর ছেলে অরুণ চক্রবর্তীর মেয়ের সঙ্গে তোলা। ছবিটা নিশ্চয়ই আমার ফেসবুকের এলবাম থেকে পেয়েছে।’

‘ভিডিওটা দেখলাম। তিনটে লোক kolkata24x7 কে কী সহজে উল্লু বানিয়ে গেল। নিজেদের আবার দাবি করছে হিউম্যান রাইটস অরগানাইজেশনের লোক বলে। ভয়ঙ্কর কান্ড। সাংবাদিকরা ফ্রড চিনতে পারে না? নাকি মজার খবর হলেই হলো? এতে কারও সম্মান হানি হলে হোক?’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের