,

আমিনবাজার-পলাশী ছয় লেনের ফ্লাইওভার হচ্ছে

news-image

মতিন আব্দুল্লাহ: আমিনবাজার থেকে পলাশী পর্যন্ত ছয় লেনের ১০.৮০ কিলোমিটার ফ্লাইওভার করা হচ্ছে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপে (পিপিপি) এ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) এ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে। সম্ভাব্য প্রকল্প ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ হাজার কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়িত হলে ডিএনসিসি পাবে ৬০ ভাগ রাজস্ব এবং ডিএসসিসি পাবে ৪০ ভাগ রাজস্ব।

আমিনবাজার-গাবতলী-শ্যামলী-গণভবন-আসাদগেট-নিউমার্কেট আজিমপুর হয়ে পলাশী গিয়ে প্রকল্প শেষ হবে। এ প্রকল্পের প্রস্তাবিত নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু করিডোর’। প্রকল্প বাস্তবায়নে আনসলিসাইটিড প্রস্তাব দিয়েছে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো: আসলামুল হকের মালিকানাধীন মাইশা গ্রুপ।এ প্রস্তাবনার চূড়ান্ত খসড়া শিগগিরই প্রধানমন্ত্রীকে দেখানো হবে। প্রধানমন্ত্রীর প্রাথমিক অনুমোদন মিললে এ প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা হবে।

সংশ্লিষ্টরা জানান, ৬ লেনের এই ফ্লাইওভারের ২ লেন হবে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি)।আর বাকি ৪ লেনে স্বাভাবিক সড়ক লেন হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম এ ফ্লাইওভারের ১১টি স্টেশন ও ১৫টি র‌্যাম্প হবে। এ প্রকল্প বাস্তবে রূপ দিতে এখন প্রয়োজন ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড (ডিটিসিএ), কি পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) অনুমোদন। ডিএনসিসি সংশ্লিষ্টরা এ দুই সংস্থার অনুমোদন দিতে জোর তৎপরতা শুরু করেছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন উইংয়ের অতিরিক্ত সচিব মো: মাহবুব হোসেন যুগান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী উদ্যোগী প্রতিষ্ঠান মাইশা গ্রুপ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ ব্যাপারে ডিএনসিসির মতামত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। ডিএনসিসির মতামত পেলে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।’

মাইশা গ্রুপের কনসালটেন্ট ও পরিবহন বিশেষজ্ঞ ড. এসএম সালেহ উদ্দিন যুগান্তরকে বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভা থেকে গণভবন ও সংসদ ভবনের নিরাপত্তার জন্য বিকল্প রুট নিয়ে স্টাডি করতে বলা হয়েছে। আমরা সেটা করে দেখেছি, কিন্তু বিকল্প রুটে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে না।এ জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে আসাদগেট পর্যন্ত এক কিলোমিটার ঢেকে দিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করার বিষয়ে প্রকল্প স্টাডি করা হয়েছে। এভাবে প্রকল্প বাস্তবায়ন করা হলে গণভবন ও সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিতের প্রকল্প ব্যয়ও সহনীয় থাকবে।’

আরও বলেন, এ প্রকল্প রুটে অন্য বাধা হচ্ছে, সংশোধিত কৌশলগত পরিবহন পরিকল্পনা (আরএসটিপি) অনুযায়ী গাবতলী থেকে রাসেল স্কয়ার পর্যন্ত সড়কে আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল হওয়ার কথা রয়েছে। এ প্রকল্প নিয়েও অনেকে বলছেন, এটি সাংঘর্ষিক হবে। কিন্তু আমরা স্টাডি করে দেখেছি, কারিগরি দিক বিবেচনায় এ প্রকল্প বাস্তবায়ন করতে এখন আর কোনো অসুবিধা দেখছি না। অবশ্য বিষয়টি সরকার বিবেচনা করবেন।

ডিএনসিসির ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আরিফুর রহমান যুগান্তরকে বলেন, আমিন বাজার থেকে পলাশী পর্যন্ত ফ্লাইওভার প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এলজিআরডি মন্ত্রণালয়ের নির্দেশা অনুসরণ করে কাজ হচ্ছে। শিগগিরই প্রকল্পের সর্বশেষ স্টাডি প্রতিবেদন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেখানো হবে। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের