,

এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাটছিলেন, হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে, তিনি প্রানের ভয়ে…

news-image

ঈমাম #গাজ্জালি ( রহঃ) একটা গল্প বলে ছিলেন :-
এক ব্যক্তি জঙ্গল দিয়ে হাটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে, তিনি প্রানের ভয়ে দৌড়াতে লাগলেন কিছুদুর গিয়ে দেখলেন পানি হীন একটা কুয়া।
তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাপ। পড়তে পড়তে তিনি একটা ঝুলন্ত দড়ি দেখতে পেলেন এবং সেটা ধরে ফেললেন এবং ঐ অবস্তায় ঝুলে রইলেন।
উপরে চেয়ে দেখলেন সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল সাপ তার নামার অপেক্ষায় রয়েছে।

বিপদের উপর আরো বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা এবং একটি কালো ইদুর তার দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।
এমত অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না।
তখন হঠাৎ কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন।
তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল দিলেন এবং তা চেটে খেলেন, সেই মধু এতটায় মিষ্ট ছিল যে তিনি মূহুর্তের জন্য উপরে গর্জন রত বাঘ,নিচে হা করে থাকা সাপ দড়ি কাটা ইদুরের কথা ভুলে গেলেন।
ফলে তার বিপদ অবিশ্যম্ভবি হয়ে দাড়ালো।

#ঈমাম গাজ্জালি (রঃ) এই গল্পের ব্যখ্যা দিতে গিয়ে বলেন:-

** এই সিংহ হচ্চে আমাদের মৃত্যু যা সর্বক্ষন আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
** সেই সাপটি হচ্চে কবর যা আমাদের অপেক্ষায় আছে সর্বক্ষন।
** আর সাদা ইদুর হলো দিন আর কালো ইদুর হলো রাত যা প্রতিনিয়ত আমাদের আয়ুকে কমিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।
** আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেই আমাদের চর্তমূখি ভয়ানক বিপদের কথা ভুলে যায়।

#অতএব আসুন আমরা দুনিয়া কে পেয়ে পরকালকে ভুলে না যাই।
দৈনন্দিন জীবনে পাচ ওয়াক্ত নামাজ পড়ি,
এবং আল্লাহ ও তার রাসুল (সঃ) পথ অনুসরন করে জীবন গড়ি।
আল্লাহ আমাদের সকলকে সেই তওফিক দান করুক।
আমীন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের