,

বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশেরই দুই ব্যাটসম্যান

news-image

স্পোর্টস ডেস্ক: রেকর্ডটির কথা জানতেন না ইমরুল কায়েস। জানলে হয়তো আরেকটু সময় দেখেশুনে খেলতেন। আসলে তিনি দলের জন্য যা করেছেন, তারপর আর এই ‘আরেকটু দেখেশুনে খেলার’ প্রশ্নটা উঠার কথা নয়। তবে রেকর্ড বই দেখে বেশ আফসোসটা আসলে হচ্ছে টাইগার ক্রিকেট ভক্তদের। মাত্র ১২ রানের জন্য যে ইমরুল গড়তে পারলেন না বিশ্বরেকর্ড!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন ইমরুলের। এতদিন এই জায়গাটা দখলে রেখেছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তামিম করেছিলেন ৩১২ রান (১৩২+১১৬+৬৪)। শতরান দুটি। আর হাফ সেঞ্চুরি একটি।বার ইমরুল তামিমকে ছাড়িয়ে গেছেন তারই জায়গায় সুযোগ পেয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যক্তিগত ৭৯ রান ছোঁয়ার পরই তামিমকে টপকে রেকর্ডটি নিজের করে নেন ইমরুল। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুই সেঞ্চুরি আর এক হাফসেঞ্চুরিতে ইমরুলের মোট রান ৩৪৯ (১৪৪+৯০+১১৫)।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্বে এটি কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ। ৩৬০ রান নিয়ে এই তালিকায় সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম। সিরিজের শেষ ওয়ানডেতে ইমরুল আর ১২টি রান করতে পারলেই ভেঙে দিতে পারতেন বাবরের বিশ্বরেকর্ড।তবে বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেই বাংলাদেশের সমর্থকদের জন্য গর্বের একটা পরিসংখ্যান আছে। তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি রান করাদের তালিকায় সেরা পাঁচে এখন নাম বাংলাদেশের দুই ব্যাটসম্যান-তামিম ইকবাল আর ইমরুল কায়েসের।

এক আর দুই নাম্বার জায়গাটি দখলে বাবর আজম আর ইমরুল কায়েসের। ৩৪২ রান নিয়ে তিন নাম্বারে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। ৩৩০ রান নিয়ে চারে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। আর ৩১২ রান নিয়ে পাঁচে আছেন তামিম ইকবাল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের