,

হোয়াইটওয়াশে অস্ট্রেলিয়ার সাথে দূরত্ব কমলো বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক: অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার অসুবিধা একটাই। জিতলে তেমন লাভ নেই, তবে হারলে বড় বিপদ। যে সিরিজে হারলে বেশ কয়েকটি পয়েন্ট খুইয়ে র‌্যাঙ্কিং নড়ে যাওয়ারও সম্ভাবনা ছিল বাংলাদেশের, জিম্বাবুয়ের বিপক্ষে সেই সিরিজটি ৩-০ ব্যবধানে জিতেও মাত্র ১ পয়েন্ট পেয়েছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯২। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করায় একটি পয়েন্ট যোগ হয়েছে এর সঙ্গে। ফলে এখন ৯৩ পয়েন্ট হয়েছে টাইগারদের।বর্তমানে র‌্যাঙ্কিংয়ে সাতে আছে বাংলাদেশ। ১০০ পয়েন্ট নিয়ে ছয়ে অস্ট্রেলিয়া। ১টি পয়েন্ট পাওয়ায় এই অস্ট্রেলিয়ার সঙ্গে একটু দূরত্ব কমেছে মাশরাফি বিন মর্তুজার দলের। অস্ট্রেলিয়াকে ধরতে হলে আর ৭ পয়েন্ট দরকার টাইগারদের।

তবে র্যাঙ্কিংয়ের সপ্তম অবস্থানটা বেশ শক্তপোক্তই আছে বাংলাদেশের। আটে থাকা শ্রীলঙ্কার সঙ্গে এখন তাদের পয়েন্ট ব্যবধান ১৪। লঙ্কানদের রেটিং পয়েন্ট বর্তমানে ৭৯।১২৬ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছে ইংল্যান্ড। চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। তিনে নিউজিল্যান্ড, চারে দক্ষিণ আফ্রিকা, পাঁচে আছে পাকিস্তান। এরপরই অস্ট্রেলিয়া আর বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের