,

বোরকা পরে ঘরে ঢুকে আ.লীগ নেতাকে হত্যা

news-image

বরগুনা সদর উপজেলার চালিতাতলী এলাকায় খলিলুর রহমান (৬৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে তাকে হত্যা করা হয়।নিহত খলিল বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।নিহতের স্ত্রী লিলি বেগম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে সিঁদ কেটে বোরকা পরিহিত চার পাঁচজন লোক ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় প্রথমে তার পরে তার স্বামী খলিলুর রহমনের হাত পা ও মুখমন্ডল বেঁখে ফেলে। পরে খলিলুর রহমানের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। সকালে প্রতিবেশীরা টের পেয়ে লিলি বেগমের হাত পায়ের বাঁধন খুলে দিয়ে পুলিশের খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে খলিলের মরদেহ উদ্ধার করে।

নিহতের খলিলুর রহমানের তিন ছেলে ঢাকাতে বসবাস করেন। এছাড়াও দুই মেয়ে শ্বশুরবাড়িতে থাকেন। বৃদ্ধ দম্পতি গ্রামের বাড়িতেই বসবাস করতেন।বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। পুর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। পুলিশ হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের